প্রিয়,
জানো, আধ-পৌঢ়া বয়সে এসে মানুষ হবার তীব্র আকাঙ্ক্ষা আমায় পেয়ে বসেছে! ইদানিং আমার কেবলই মনে হয় মানুষের অবয়বে গড়া দেখতে মানুষের মতো হলেও একজন মানুষ হবার যথার্থ যোগ্যতা অর্জন করতে অপারগ আমি।
আমার মনে হয়েছে…
যে মানুষ প্রভাতের প্রকৃতি দেখে না,
স্বচ্ছ শিশির ভেজা ঘাসের উপর নাঙা পা রাখেনা,
পাখিদের কলকাকলিতে মুখরিত হয় না,
ভোরের বিশুদ্ধ বাতাসে প্রাণভরে নিঃশ্বাস নেয় না,
সে আর যাই হোক মানুষ তো হতে পারে না!
সুতরাং নিজেকে না-মানুষ নামেই আখ্যায়িত করলাম আর মনে মনে ঠিক করলাম দেখি না একবার চেষ্টা করে মানুষ হওয়া যায় কিনা!
মানুষ হবার মিশনে প্রথম যা দরকার সেটা হলো রাতে তাড়াতাড়ি (১০-১১পি এম এর মধ্যে) ঘুমাতে যাওয়া আর ভোরে ঘুম থেকে ওঠা। জানোই তো এ দুটোই আমার জন্য কতোটা কষ্টকর! তবুও শুরু করে দিলাম মানুষ হবার মিশন। আমার সান্ত্বনা, আমার সঞ্চয় এটুকুই
‘আমি পারবোই।’ এই সঞ্চয়কে পুঁজি করে নেমে পড়লাম মানুষ হবার মিশনে। কষ্টকর হলেও চেষ্টা চালিয়ে যাচ্ছি। একদিন সব কষ্টের অবসান হয়ে, ঠিকই অভ্যস্ত হবো আমি এই জীবনেই।
ভোরে উঠে ফজরের নামাজ পড়ে ৩৫-৪০ মি. হেঁটে, প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটানোর পর ঘরে ফিরে স্নান সেরে এককাপ লেবু চা নিয়ে বসার পর মনে হয়
আলহামদুলিল্লাহ জীবন সুন্দর। অসম্ভব সুন্দর ❤️🖤❤️
শুভ সকাল
খুব খুব ভালো কাটুক সবার
শুভ সকাল।
আপনারও দিনটি ভাল কাটুক। সুন্দর লিখেছেন।
কৃতজ্ঞতা অশেষ দাদাভাই
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
চমৎকার চিঠিলেখা আজকাল ত আর চিঠিলেখা হয় না ভুলেই যাচ্ছি চিঠিলেখা অনেক শুভেচ্ছা রইল———–
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
জ্বি আপু আপনিও
শুভ সকাল
মনুষত্ব নিয়ে জীবন হউক রঙ্গীন -কিছু কথা চিরসত্য মনকে নাড়িয়ে দিল।
যে মানুষ প্রভাতের প্রকৃতি দেখে না,
স্বচ্ছ শিশির ভেজা ঘাসের উপর নাঙা পা রাখেনা,
পাখিদের কলকাকলিতে মুখরিত হয় না,
ভোরের বিশুদ্ধ বাতাসে প্রাণভরে নিঃশ্বাস নেয় না,
সে আর যাই হোক মানুষ তো হতে পারে না!
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
যে জন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেনি বা পারেনা তার জীবন বলে আসলেই কিছু নেই। চমৎকার উপস্থাপন আপু। ভালো থাকবেন সবসময়। অবিরাম শুভ কামনা
কৃতজ্ঞতা অশেষ
ভালো থাকুন সবসময় দিদি
আপু আপনার মতো আমার ও ইচ্ছে করে সূর্যোদয় দেখি। জীবনটাকে চকে বাঁধি কিন্তু হয়ে উঠেনা। লেখাটি মোটিভেশান ভালো লেগেছে আপু
কৃতজ্ঞতা অশেষ আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
প্রকৃতি থেকে অনেক কিছু শিখা যায়।
ভালো কাটুক দিন
একদম ঠিক আপ
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
এ কী সুমধুর বাণী শুনি আর শুনি।
সকালগুলো সত্যি সত্যি শিশিরের সকাল উঠুক তা দেখতে চাই।
এই আর কি ভূতের মুখে রাম নাম 🙈🙈
জ্বী ভাইয়া
এখন থেকে প্রত্যেকটি সকাল হবে শিশির সিক্ত
কৃতজ্ঞতা অশেষ
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
খুব সুন্দর খোলা চিঠি আপু।খুব ভালো লাগল।
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
জীবনটা সুন্দর তবে জীবনে বেঁচে থাকার অর্থ যদি বুঝতে পারেন তবেই।
ভালো থাকুন। শুভকামনা রইলো।
জ্বী ভাইয়া
কৃতজ্ঞতা অশেষ
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
আসলেই যে প্রকৃতি ভালোবাসেনা বা তার মর্ম বোঝেনা তার আসলেই মানুষ হয়ে ওঠা হয়নি এখনও।
চমৎকার চিঠি।
শুভ কামনা রইলো আপু।
কৃতজ্ঞতা অশেষ আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
এত সুন্দর ভাবনায় পরিপাটি লেখা।
মুগ্ধতা একরাশ দিদি।
বেশি বেশি করে সৌন্দর্যকে উপভোগ করুন।
একদম দাদা
কৃতজ্ঞতা অশেষ
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়