ক্লান্ত দেহ জুড়াতে
বেলকনিতে এসে দাঁড়াই।
হৃদয় কুঠুরির ঘষামাজা শেষে
মেঘমুক্ত আকাশ দেখি।
এবছর পাঁজরে প্রেম জমিয়েছিলো বর্ষাকাল,
উথাল পাতাল বাতাসে, পানির স্রোতে ;
ভেসেছে ঘর, নৌকা, হাঁড়ি পাতিল
ফুটপাতে বেড়েছে লোকের আনাগোনা।
সাদাকালো মানুষগুলোর চেহারায়
আমের আচারের হলুদ ফাংগাস!
বাণিজ্যের জাহাজ ঢুকে পরেছে,
দুঃসহ স্মৃতি!
হঠাৎ তোমার কণ্ঠে রবীন্দ্র সংগীত!
নিজেকে ফিরে পেয়ে, দেখি
জুন, জুলাই ক্যালেন্ডার থেকে সরে
সমাধি ফলকে আটকে আছে আগস্ট।
ফুটেছে কাশ, শিউলি, কাঞ্চন, মাধবী
শরতের বিকেলে, ” নীলাকাশে কে ভাসালে ”
গানটার সাথে স্মৃতিসিক্ত অলকানন্দা।
মোট পড়েছেনঃ ১,৩৮০জন
আজ পড়েছেনঃ ০জন
বর্ষা, শরত শোকের মাস আগষ্ট সবই ফুটিয়ে তুলেছেন এক কবিতার ভিতরে। শিউলি কাঞ্চন মাধবী ফুলগুলি কবিতাটিকে আরো অলংকৃত করেছে। সত্যিই বলেছেন আপু, বর্ষায় বেলকনীতে দাঁড়িয়ে ক্লান্ত দেহ জুড়ানোর মজাই আলাদা। খুব সুন্দর কবিতাটি। ভাল থাকবেন।
ভাই, ধন্যবাদ। এমন সুন্দর মন্তব্য পেয়ে মন ভালো হলো।
বর্ষা আকুল করে আমাদের। আবার কষ্টও দেয়।
বেলকনিতে ক্লান্ত দেহে
আপু করে শরৎ বন্দনা
রূপ লাবন্যে রূপে ঠাসা
আপুর জন্য শুভ কামনা।
দাদা, কবিতার ছন্দে যা বললেন। চমৎকার।
শুভকামনা
আপনি ও ভাল থাকবেন। শুভ কামনা।
ভালো লাগল।
শুভকামনা। ভালো থাকবেন
নন্দিত অনুভূতি চলনসই প্রকাশ
ধন্যবাদ ভাই।
শুণকামনা
খুব সুন্দর লিখেছেন আপু। আপু আপনার লেখায় লক্ষনীয়ভাবে মানবতার কথা পাওয়া যায়। এটা সত্যি অসাধারণ অভিব্যক্তি।
আমরা বৃষ্টি কাব্য লিখে থাকি উপরতলায় বসে যারা ফুটপাতে থাকে তাদের কথা ভাবি না।
শুভেচ্ছা রইল আপু।
ধন্যবাদ। দোয়া করবেন।
উপর নীচ ভাবিনা। ভাবি আমিও মানুষ। বেঁচে আছি এই বড়।
শরৎ বন্দনায় ফুটপাতের জীবন ও উঠে আসলো। চমৎকার আপু। শুভ কামনা রইলো
আপি শুভেচ্ছা নিরন্তর
দুচোখ ভরে শরতের মেঘমুক্ত আকাশ দেখা মানে নিজেকে উদারতায় অবগাহন করানো।
বেশ ভালো লাগার মতো কবিতা,দিদি।
আপনার মন্তব্য ভালো লাগলো।
ভালো থাকবেন। শুভকামনা
গল্পে যে রকম কাল্পনীক পেয়েছি কবিতা নেই অনেক ভাল লাগল কবি আপু
শুভকামনা জানবেন
বাহ্ দারুন প্রকাশ।
শুভ কামনা।
ধন্যবাদ বোন
প্রথমে তো দারুন ভাবে বর্তমানতাকে তুলে এনেছেন।
অলকানন্দা আর কাশ ফুলের সৌন্দর্য আপনি ও দেখতে পাচ্ছেন জেনে ভাল লাগল।
আহা শরৎ কত ভাবেই না ধরা দেয় এক এক জনের কাছে।
শরৎ বন্দনা বলে কথা।
ধন্যবাদ ভাই
শরতের দিনগুলি এভাবেই আমাদের আন্দোলিত করে। আপনার লেখায় শরতকে নতুন রুপে দেখলাম।
ভালো থাকুন আপু।
ভাবলাম একটু অন্যরকম করে।
আপনার ভালো লেগেছে জেনে আমি ধন্য।
শুভকামনা।
শরৎ বন্দনায় ফুটপাতের জীবন
বর্ষাএলেই যে বানবাসির কান্দন,
শিউলি সুভাসে ভরে উঠুক মানব জীবন।
ধন্যবাদ দিদি আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।
দাদা, সুন্দর কমেন্ট করলেন। ভালো লাগলো।
জানলায় ভালোবাসা ।
দারুণ ।
ধন্যবাদ ভাই