মাছরাঙ্গা

লোহার রডে
ঘাপটি মেরে
বসে আছে
নীল মাছরাঙ্গা।
*
ঝেঁপ়ে পড়ে
পানির নিচে
শিকার ধরে
সরু ঠোঁটে।
*
রক্ত ঝরে
মাছের বুকে
যেমন করে
আঘাত দিলে
আমার মনে।
*
মাছের ঠোঁটে
যেমন করে
গেঁথে আছে
তেমন করে
আছো গেঁথে
আমার বুকে।
*
নীল মাছরাঙা
ধরছে পুঁঠি
তাই দেখে
লজ্জ্বা পেয়ে
বক ধরে
শোল টাকি।
মোট পড়েছেনঃ ১,২০৫জন আজ পড়েছেনঃ ০জন

৩১টি মন্তব্য

      1. ওয়াও এতো আমার পরম সৌভাগ্য ভাইয়া। আপনি আপনার ছবি আমার লেখায় দিবেন এতে তো কোনো না নেই। 😍😍। আমি অবশ্যই নিবো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া

  1. “রক্ত ঝরে মাছের বুকে
    যেমন করে আঘাত দিলে
    আমার মনে।”
    মাছরাঙা তুই মাছ ধরে যাস
    দাদার মনে আঘাত দিয়ে
    কেমন করে তুই যে খাস।
    ভাল লাগলো। শুভ কামনা।

  2. অবাক বিস্ময়য়ে চেয়ে দেখি
    একি!
    মাছরাঙায় লিখলো ছড়া
    ভাই আমার পাখী?
    ছন্দ আর শব্দে মায়া জাদুর খেলা
    এবার বুঝি লিখেই যাবেন
    পাখিপ্রেমে রাশি রাশি ছড়া।

  3. বাহ্ বেশ মজার ছড়া লিখেছেন ভাইয়া। মজার ছলে মাছের শিকার হওয়ার যন্ত্রণার মতোই মানব মন ভাঙার যন্ত্রণা তুলে ধরেছেন।
    অনেক শুভেচ্ছা রইল।

    1. মানব মনে যন্ত্রণা দেয়াটা মানবের একটা উত্তোরাধ্কার সূত্রে পাওয়া সুনিপুন কাজ।
      আপনিও ভাল থাকবেন। শুভ কামনা রইলো।

    1. ভাইজান? মাঝে মাঝে কিন্তু তেল ছাড়াও গাড়ি চালানো যায়। যেমন ধাক্কায়। তবে বেশীদুর আগানো যায় না।
      কোথায় আপনার প্রতিভা আর কোথায় আমার তালগোল পাকানো লেখা। তারচেয়ে। আমি পক্ষী নিয়াই থাকি।
      শুভকামনা রইলো।

মন্তব্য করুন