কথোপকথন

 

দুই পাড়ে দুই পাহাড় দাঁড়িয়ে নিশ্চুপ অবিচল।
যেন এপারে আমি ওপারে তুমি অবিকল!
মাঝে চোখের নদী বহে নিরবধি,
বাধার স্রোতস্বীনি বহে সমান্তরাল।
সূর্যটা দূরে দাঁড়িয়ে হাসে খিলখিল!
যেন বলছে দেখ আমি দাঁড়িয়ে থাকি ঠায়,
পৃথিবী ঘূর্ণায়মান নিয়মের বাঁধনে অসহায়!
“তোমরাও কি তাই?
সময়ের কারাগারে সশ্রম কারাদণ্ড ভোগায়!”
আমরা সমস্বরে বলি ‘না’
প্রকৃতির সঙ্গী মোরা একা নই, নই নিরুপায়।
আমাদের স্বরধ্বনি প্রতিধ্বনিত হয়ে মাদল বাজায়।
যেন বলছে “তোরা মিথ্যে  বলছিস!
প্রকৃতি শুষে নেয় তোদের প্রতিমুহূর্তের দীর্ঘশ্বাস!”
চাপা হাসিতে আমরা মাথা নোয়াই।
আমরা কি পরস্পরকে আজও  ভালোবাসি!
সত্যি কি তাই?

০১৭/০৮/২০২০ইং

#ছবি ক্রেডিট__ সৈয়দ ইমাম

মোট পড়েছেনঃ ১,০১০জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. “দুই পাড়ে দুই পাহাড় দাঁড়িয়ে নিশ্চুপ অবিচল।
    যেন এপারে আমি ওপারে তুমি অবিকল!”
    তাহলেতো হয় বোবা কান্নায় কথোপকথন।
    হৃদয় নিংড়ানো ভালবাসায়।
    ভাল লাগলো শুভ কামনা।

  2. আসলেও তো! আমরা কি পরস্পরকে ভালবাসতে শিখেছি? যতদিন না শিখবো ততদিন আমাদের মাঝে নদী, পাহাড়, পর্বত বাঁধা হয়ে থাকবে। থাকতে গবে দুজনার দুই পাড়ে। দারুন হয়েছে কবিতাটা।

  3. দুই পাড়ে দুই পাহাড় দাঁড়িয়ে নিশ্চুপ অবিচল।
    যেন এপারে আমি ওপারে তুমি অবিকল!
    মাঝে চোখের নদী বহে নিরবধি,
    বাধার স্রোতস্বীনি বহে সমান্তরাল। কথাগুলো অসাধারণ লেগেছে আপু। সুন্দর উপমায় মুগ্ধ হলাম। প্রকৃতির ছন্দ , রুপ মনকে ভালোবাসায় পরিপূর্ণ করুক। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর

  4. এক কথায় অসাধারণ! ভালো লাগলো আপনার সুলিখিত কবিতা “কথপোকথন”। ভালোবাসার কথপোকথন এমনই হওয়া চাই!
    শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দিদি।

  5. সত্যিকারের ভালোবাসা প্রকৃতির মতই সতেজ থাকে। দুই প্রান্তে দুজন থাকলেও মনে হয় কত কাছে। তারপরেও একটা দীর্ঘশ্বাস থেকেই যায়।

    ভালো লিখেছেন আপু।

    1. সত্যিকারের ভালোবাসা না পাওয়ার মাঝে ও বেঁচে থাকে।
      সুন্দর বললেন ভাইয়া।
      অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য।

    1. যে ভালোবাসা সফলতা পায়না সেতো পাহাড়ের মতো দুর্গম বন্ধুর!
      তার আর নদীর মতো বয়ে যাওয়া হয়না।
      সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
      অনেক ভালোবাসা রইলো।

  6. নিয়তির নির্ধারিত নিয়মের বাইরে আমরা মেতে পারি না। নিয়তি যেমন চালায় তেমনি চলি
    দারুণ লিখেছেন আপু
    ভাল থাকবেন সবসময়

মন্তব্য করুন