বিষণ্ণতার প্রহর

একাকীত্বের সকাল, বিষন্নতার প্রহরে  ~

শরতের মেঘ,  ঢেকে যায় আকাশ বারে বারে ~

উষ্ণতা খুঁজি,  বৃষ্টির সহবাসে ~

সর্বাঙ্গ চুমে যায়,  মাতাল হাওয়ার উল্লাসে ~

শিহরীত হই,  নিঃশ্বাস হয় গাঢ় ~

অঝর ধারা,  একাকীত্ব বাড়িয়ে দেয় আরো ~

শরতের ভোরে,  এই উষ্ণ আয়োজন ~

বৃষ্টির সাথে সহবাসে,  ভরে গেছে মন ~

আমার একলা প্রহর, মেঘের কান্নার সুর ~

বিরহের ডানা মেলা গাং চিল,  স্বপ্ন রোদ্দুর ~

ঠিকানা হীন, বিদীর্ণ নীলিমা  ~

বৃষ্টির বুকে থাক,  আমার কস্ট জমা  ।

মোট পড়েছেনঃ ৯১১জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. শরতের মেঘ, বৃষ্টি, বর্ষার সাথে সহবাস, কদম ফুল নারীর খোঁপায় শোভা এই সব কিছুই মানব মনের আলিঙ্গন। কবিতাটি ভাল লিখেছেন। ধন্যবাদ কবি।

  2. প্রকৃতি আর প্রেম আপনার লেখনীতে মিলেমিশে একাকার হয়ে যায়। দারুন লাগে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম

মন্তব্য করুন