বালু চরে বইছে শরতের আকাশ
মৃদু হাওয়ায় দুলছে কাঁশ ফুলের বুক
ডানা ঝাপটিয়ে উড়ে বেড়ায় গাং চিলের দল
মাঝির কণ্ঠে ভাটিয়ালী সুর
সারি সারি পাল তোলা তরী
ভেসে যায় দুর অভিসারে
মেঘের ভেলায় ঢেকে যায় রবির মুখ
শুভ্রতা ছড়ায় কাঁশ ফুলের পাপড়ী
জেগে উঠে প্রকৃতি, কোমল ছোয়ায়
এক বিকেলে তুমি এসো
মেঘ বালিকা হয়ে
হাতে হাত ধরে, ছুঁয়ে যাবো
কাঁশ ফুলের নরম স্নিগ্ধতা ।।
রচনা কাল ঃ ১৪/০৮/২০২০
ঢাকা
মোট পড়েছেনঃ ১,১৭৫জন
আজ পড়েছেনঃ ০জন
আপনার লেখা পড়ে গান মনে পড়লো “তুমি রোজ……..
ধন্যবাদ
সুন্দর কবিতা।
ধন্যবাদ
ভালো লাগলো।
ধন্যবাদ
চমৎকার রোমান্টিক ছুঁয়া কবি দা
ধন্যবাদ ভাই
এক বিকেলে তুমি এসো – কি মোহনীয় আবেশিত আমন্ত্রণ! ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা অহর্নিশি
ধন্যবাদ ও
শুভ কামনা অহর্নিশি
ভালো লিখেছেন।
ধন্যবাদ
শরত মানেই নিরিবিলি। নীল আকাশ সব কিছুই য়েনো ভালো লাগে
ধন্যবাদ
শুধু এক বিকেলে না, সে আসুক প্রতিদিন, প্রতি বিকেলেই।
সুন্দর কবিতা লিখেছেন ভাই 🙂
শুভ কামনা 🌹🌹
ধন্যবাদ আপু, অনেক শুনে কামনা