হ্যাঁ! তোমাকেই আমার খুব বেশি প্রয়োজন
তুমিই তো,যাকে অকপটে বলা যায় সব প্রকাশ্য অপ্রকাশ্য।
সহ্য কর তুমি আমার সকল অত্যাচার
হাজার নখের আঁচড়ে ছেড়ে দাও না
আগলে রাখ বুকের ভেতর শক্ত করে।
সমাজ যখন ধিক্কারিত করে,অভিশাপ দেয়,আস্ফালন করে,
পাশে দাঁড়িয়ে মুচকি হেসে বল আমি তো আছি।
আমার শত অপরাধ,অন্যায়,দোষ,পাগলামি,বখাটেপনা মেনে নিয়ে বল এসবই আমার ভালো লাগে।
তাই তো তোমায় এত এত ভালো বাসি।
কোন কিছুই পাবার যোগ্যতা নেই আমার
অগোছালো,সময়জ্ঞানহীন, বাউন্ডুলে একটা,
তারপরও বল,তুমি তো অদ্বিতীয় তোমার মত হয় বলো?
শত ব্যস্ততার মাঝেও আমার পছন্দের বই আনতে ভুল হয়না তোমার।
সব ফেলে রেখে কবিতা নিয়ে বসলে বল লাগবে কিছু?
আমার সমস্ত দুকখের বোঝা মুখবন্ধি করে আটকে রাখ তোমার অভয় হাসিতে।
মন খারাপ সে বুঝতে বাকি থাকে না তোমার
তার জন্য তোমার অস্থিরতা আর অনেক আয়োজন
শুধু দেখে দেখে বলি-
শুধু তোমার জন্যে বাঁচতে ইচ্ছে করে অনেক অনেক বছর।
আমার একটা তুমি চাই যে তুমিটা শুধু আমাকে আমার মত স্বাধীনতা দিবে।সুন্দর প্রকাশ আপু।
প্রথম হওয়ার জন্য ধন্যবাদ আর অনেক আশির্বাদ সমৃদধ একটা চুমু। শাড়ি ছাড়া আর কি কি চাই বল?আমি আমার বোনকে সবটাতেই প্রথম দেখতে চাই।
শুভ কামনা।
বাঁচার জন্য এমন নির্ভরশীলতা একটু লাগেই,
লেখায় তা এসেছে।
ধন্যবাদ ভাইয়া॥
শুভ কামনা।
অক্ষর বর্ণ ও শব্দ সবই কমনীয় ।
অনেক ধন্যবাদ।দোয়া করবেন।
বাহ্ এমন ভালোবাসা, নির্ভরশীল মানুষ কপাল জোরে পাওয়া যায়। খুব ভালো লাগলো আপু। ভালো থাকুন সবসময় শুভ কামনা অবিরত
আপনিও ভালো থাকুন।
শুভ কামনা।
খুব চমৎকারভাবে চাওয়ার কথা প্রকাশ করেছেন —” শুধু দেখে দেখে বলি-
শুধু তোমার জন্যে বাঁচতে ইচ্ছে করে অনেক অনেক বছর”।
ভালো কবিতা উপহার দেয়ার জন্য প্রীতিময় শুভেচ্ছা নেবেন।
আপনাকে ও ধন্যবাদ ও শুভেচ্ছা।
প্রার্থনা করি আপনার সুলিখিত কবিতার মতো সকল চাওয়া পূরণ হোক। আপনার কবিতায় মুগ্ধতা রেখে গেলাম। শুভকামনা থাকলো।
ধন্যবাদ দাদা।দোয়া রাখবেন।
জীবনে চলার পথে এমন একজন মানুষ পাশে থাকলে পথ চলতে কিসের ভয়? তাইতো আমরা সবাই এমন কাউকেই পাশে চাই, যে সুখে দুখে পাশে থেকে শক্তি সাহস যোগাবে……ভালোলাগা জানিয়ে গেলাম কবি।
ঠিক তাই ভাইয়া।এরকম একজন না হলে জীবন পরিপূর্ণ হয়না। ধন্যবাদ।
আপনার জন্যও রইল অনেক অনেক শুভেচ্ছা আপু
কাব্যপাঠে সবকিছু পেলাম কবি আপু
অনেক শুভেচ্ছা রইল——-
আপনার জন্যও রইল অনেক অনেক শুভেচ্ছা লিটন ভাই।
রং নাম্বার 🙂
ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা।
একটা তুমি চাই।
বেশ ভালো লাগলো আপু।
একটা ভরসার হাত সত্যিই প্রয়োজন।
ধন্যবাদ আপুনি।
শুভ কামনা।
এমন একটা তুমি থাকলে
জীবন হয় অনেক রঙিন
ভালো লিখেছেন আপু
সত্যিই তাই। ধন্যবাদ অনেক অনেক।।
ভালো থাকবেন।
এই কামনা আমাদের সকলের। কেউ এমন একটা তুমি পেলে তার জীবনটা স্বার্থক।
শুভকামনা আপু।
জী ভাইয়া একদম॥
ধন্যবাদ ভাইয়া
ভালো থাকবেন।
তুমিই লাগে, আবার তুমির কারণেই ধ্বংস
কপাল রে আপু কপাল।কপাল যদি ভালো হয় এমন তুমি মিলে যায়।আর খারাপ হলে কি আর করা।
স্বপ্নের সহমরন।
ভালো থাকবেন।
শুধু দেখে দেখে বলি-
শুধু তোমার জন্যে বাঁচতে ইচ্ছে করে অনেক অনেক বছর।
কেউ এমন একটা তুমি পেলে তার জীবনটা স্বার্থক।
চমৎকার উপস্থাপন দিদি, আপনার জন্য শুভ কামনা রইলো।
জী দাদা ধন্যবাদ ও শুভকামনা। ভালো থাকবেন।
এমন একটা সার্বক্ষণিক তুমি আমারও চাই 🙂
এক তুমিতে যদি এতকিছু থাকে তাহলে চাই-ই, চাই
ভাবছি আমিও দুদিনের জন্য মঙ্গলে যাব।।।।
এত্তো রাগ কার উপর!
আমার উপর না তাতো জানি 🙄🙄
Ofcours not.আমার একটা চাঁদ আছে তারউপর। তাঁকে আমার আকাশে সবসময় দেখতে মন চায়।।।