চিঠি (১)

প্রিয় অনুপম!

তোমায় একটি চিঠি লিখবো বলে মনে মনে রোজ অনুশীলন করি হরদম।

আমি অধম শব্দ জানি বড় কম!

ভয় হতো খুব!

বুঝলে অনুপম!

ঠিক ঠাক লিপিবদ্ধ করতে পারবো তো আমার কুসুম কুসুম প্রেম?

একটি চিঠি লিখেও ছিলাম!

আমার ডায়রীতে আছে জমা পাঠানো হলো না কিছুতেই,

কেন?

কেননা খুঁজে পেলাম না মনের মতো খাম।

আজ খুব সঙ্গত কারণে কবিতার আশ্রয় নিলাম!

তবে লিখবো না কুসুম কুসুম প্রেম!

কি লিখবো?

লিখবো দু’চারটে জরুরি কথন,

নিজ হাতে করবো আমার শত জনমের প্রেমের বোধন!

আমার বিসর্জন হোক তাতে কি!

তোমার সত্য পথের যাত্রায় আমার আন্তরিক অভিনন্দন!

আজ আমার গর্বের দিন!

ভুল মানুষকে ভালোবাসিনি এই মহান অনুভব!

এই সুখ আমি কোথায় রাখি?

এ আমার আনন্দাশ্রু যতোই ভিজুক আঁখি!

আমৃত্যু সত্যকে আঁকড়ে থেকো!

আমি ছায়া হয়ে থাকবো জেনে রেখো!

প্রিয় অনুপম!

লেখা দীর্ঘায়িত করে বিরক্তি না-ই বা ধরালাম,

ভালো থেকো সাবধানে থেকো!

এ জনমের তরে ইতি টানলাম!

কোনঠাসা আমি!

পরিচয় নেই!

নেই নাম!

বিদায়!

অনুপম!

 

২০/০৫/২০২০ইং

মোট পড়েছেনঃ ১,৮৮৯জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. খাম নেই বলে এমন আবেগী চিঠি পোষ্ট করা হবেনা!! যাক আমরা পড়তে পারলাম এটাই বা লম কিসে।

    চমৎকার লিখেছেন আপু। শুভকামনা রইলো।

    1. ধন্যবাদ ভাইয়া।
      সুন্দর মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম।
      একসময় গ্রামের মুরব্বিরা ছেলে মেয়ের কাছে চিঠি লিখিয়ে নিতেন আমার কাছে।
      সেই থেকে একটু একটু চিঠি লেখার অভ্যেস।

  2. ‘ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো’- খামবিহীন চিঠি ঠিক পৌঁছে যাবে অনুপমের কাছে। এই কামনা রইলো। শুভ কামনা রইলো

    1. হ্যাঁ আপু একদম ঠিক বলেছেন।
      একসময় গ্রামের মুরব্বিরা ছেলে মেয়ের চিঠি লিখিয়ে নিতেন আমার কাছে।
      সেই থেকে চিঠির প্রতি ভালোবাসা।
      ভালোবাসা রইলো প্রিয় আপু।

  3. কুসুম কুসুম প্রেমের চিঠি তাও আবার কবিতায়
    কিছুতেই জনমের মত শেষ করা ঠিক হয়নি।
    প্রেমের চিঠি সিরিজ!! মন্দ ভাবনা না।
    চালু থাকুক।

  4. ভাগ্যিস মনের মতো খাম পাননি
    তাই তো আমরা সোনেলা-বাসিরা
    এমন দরদ মাখা কাব্যিক চিঠি পাঠে সুযোগ পেলাম
    চমৎকার লিখেছেন

  5. বাহ! চমৎকার কাব্যিক চিঠি। ভুল মানুষকে ভালোবাসিনি, এমন উপলব্ধির পর বিসর্জনের মাঝে আনন্দাশ্রু বয়ে যেতে বাধ্য। এযেনো ব্যাথার দান।

    ভালো থাকুন আপু।
    শুভ কামনা 🌹🌹

    1. আপু আপনার ভালো লেগেছে এটাই আমার প্রাপ্তি।
      মানুষটি ভুল প্রমানিত হলে ভালোবাসা মরে যায়।
      আর যাই হোক ভুল মানুষের প্রতি ভালোবাসা জন্মায়না। আমার তাই মনে হয়।
      ভালো থাকুন আপু।
      অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন।

      1. ঠিক বলেছেন। ভুল মানুষকে ভালোবেসে ভুল প্রমাণিত হওয়ার পর হৃদয়ে আর ভালোবাসার জন্ম হয় না। আর হৃদয় মরে গেলে তাতে কিছুই অবশিষ্ট থাকে না।

    1. অনুপম পড়লেতো চিঠিটি আরেক রকম হতো😥।
      আপনারাা পড়েছেন এটাই আমার প্রাপ্তি ভাইয়া।
      অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন।

মন্তব্য করুন