চাওয়া পাওয়া —— ৬

নব নব পাতার বুকেই তোমার আমার মিলন,
চেতনায় ঠিকানা নতুন যৌবন।
শুরু হোক অক্ষয় চির সবুজ,আর অনন্ত সু- মধুর জীবন।

বেদনার দহনে নতুন ফুল ফুটেছে,
যার সৌরভ ছড়াবে নব জীবন গৌরবে।

যুগ যুগ ধরে সবার অগোচরে, প্রকৃতির সব গভীরে,
আমায় খুঁজেছো গোপনে গোপনে বিভোরে।

প্রকৃতির ছোঁয়ায়, নুরের আলোয়,
প্রেমের চেতনায় যেন পবিত্র।

তুমি আমায় খুঁজেছো গ্রহ থেকে গ্রহে,
রঙধনুর সাত রঙের নক্ষত্রে ।

প্রেম ও প্রণয়ের সুর বাজে তোমার কানে।
খুঁজে বেড়াও,ঘুরে বেড়াও তুমি আমার সন্ধানে।

অতৃপ্ত নিরানন্দের গভীরেই খুঁজে পাও
আমার তৃপ্ত প্রেমের  আনন্দ গান।

ইচ্ছেরা বলে চলোনা হারাই শুধুই ভালোবেসে,
ইচ্ছেরা কত রঙ খেলে রঙধনু ওঠে হেসে।

 

 

মোট পড়েছেনঃ ১,১৯১জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. প্রকৃতির ছোঁয়ায় চির সবুজের সান্নিধ্যে ইচ্ছেরা উড়ে বেড়াক প্রজাপতির ডানায়। পবিত্র প্রেমে তৃপ্তি আসবেই, দহনের অগ্নিতে প্রণয় পাবে অমরত্ব।

    সুন্দর কবিতা।
    ভালো থাকুন আপু, শুভ কামনা 🌹🌹

    1. সাবিনা ইয়াসমিন আপু,
      সুন্দর পরিপাটি করা দারুন মন্তব্য।আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভাল থাকুন, অফুরান ভালোবাসা ও শুভ কামনা।

  2. যুগলের মিলনে , ভালোবাসায় রঙধনু হেসে উঠে , হারিয়ে যায় ভালোবেসে। দারুন লেগেছে। প্রকৃতির ছোঁয়ায় মন নেচে উঠল।। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর

  3. বেদনার দহনে নতুন ফুল ফুটেছে,
    যার সৌরভ ছড়াবে নব জীবন গৌরবে।

    কবির সুলিখিত কবিতায় নিজের অনুভূতি প্রকাশে লিখতে চাই, সবার জীবন যেন সু-গন্ধময় সুরভিত হয়ে ওঠ!
    শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি।

    1. নিতাই বাবু দাদা,
      আমিও চাই, এবং দোয়া করি সবার জীবন যেন সু গন্ধময় সুশোভিত, সুরভিত হয়ে ঊঠুক।
      আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভাল থাকুন শুভ কামনা

  4. বেদনার দহনে নতুন ফুল ফুটেছে,
    যার সৌরভ ছড়াবে নব জীবন গৌরবে।

    চমৎকার লিখেছেন আপু। ভালোবাসা আর প্রকৃতি আলাদা নয় কিন্তু!

    শুভকামনা সবসময়।

  5. “ইচ্ছেরা বলে চলোনা হারাই শুধুই ভালোবেসে,
    ইচ্ছেরা কত রঙ খেলে রঙধনু ওঠে হেসে।”
    ইচ্ছেরা শুধু হারায় না ভালবেসে।
    ইচ্ছেরা রাখে মানুষের ও পাশে।
    ভাল লাগলো। শুভ কামনা।

    1. কথা কিন্তু মন্দ বলেন নি জনাব। আপনিও তো অনেক সুন্দর লিখেন। অন্য রকম চঞ্চলতা খুঁজে পাওয়া যায়। খুব ভাল থাকুন,আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। শুভ কামনা সব সময়।

  6. তুমি আমায় খুঁজেছো গ্রহ থেকে গ্রহে,
    রঙধনুর সাত রঙের নক্ষত্রে ।

    ইশ্ এমন করে কেউ যদি খুঁজত।।।
    দারুন হয়েছে।।।

  7. অনেক অনেক ভালো লাগার একটা লেখা পড়লাম আপু চমৎকার সাজিয়েছেন।
    আরো লিখুন, আরো সুন্দর সুন্দর লেখা চাই,শুভ কামনা রইল।

মন্তব্য করুন