ইমারত

উঁচু উঁচু ইমারতে

ভুলে গেছি আকাশটা।

মেঘেদের আনাগোনা,

বৃষ্টির লীলাখেলা,

রংধনুর সাত রং,

কিম্বা গোধূলী বেলা।

উঁচু উঁচু ইমারতে

ডানা মেলা পাখিটা,

ভুলে গেছি শৈশবের 

লাল-নীল ঘুড়িটা।

আরো ভুলে গেছি আমি

বাতাসের সুঘ্রাণ,

বিকেলের সোনা রোদ,

ডুবে যাওয়া সূর্যটা।

 

মোট পড়েছেনঃ ৯০৬জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. উঁচু উঁচু ইমারত আর তারের খাম্বা গুলো আকাশের অনেকটাই দখল করে রেখেছে। খোলা আকাশ দেখার সুখ-সুখ অনুভব থেকে বঞ্চিত হচ্ছি দিনকে দিন। ছোট লেখায় অনেক ভালো লাগা রইলো। পরেরবার থেকে আরেকটু বড় করে লিখবেন প্লিজ।

    ভালো থাকুন, শুভ কামনা নিরন্তর 🌹🌹

  2. ইচ্ছেরা বন্দী ইটপাথরের দেয়াল ঘেরা শহরে। এ এক যান্ত্রিক জীবন। একঘেয়ে জীবন থেকে মুক্তি পাওয়া সহজ নয় কিন্তু।

    ভালো থাকুন আপু।

  3. হুম! ইট-পাথরের শহরের থাকতে থাকতে শৈশবের ঘুড়ি উড়ানো একেবারের ভুলে গেছি। আপনার কবিতায় শৈশব খুঁজে পেলাম।
    শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দিদি।

  4. “ভুলে গেছি শৈশবের
    লাল-নীল ঘুড়িটা।”
    ছোট্ট লেখা পড়তে মজা
    খুলতে ভারী কষ্ট।
    মন্তব্য টা করবো আমি
    ইমারতে স্পষ্ট।
    ভাল লাগলো। শুভ কামনা।

মন্তব্য করুন