ষোড়শী

আরজু মুক্তা ৬ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ০৮:৩৬:২৪অপরাহ্ন কবিতা ৩১ মন্তব্য

নীল চাঁদের আলোকিত

অংশ নিয়ে নিলেই

দীর্ঘ অমাবস্যা——!

 

এই কথা জেনে ষোড়শী

দীর্ঘ রজনী অপেক্ষা করলো

দরজার পাশে।

কলিংবেলও গেলো ছুটিতে।

 

আর ছেলেটির,

বিষণ্ন দুপুর;

ফিলোসফি থেকে হয়ে ওঠে

খরস্রোতা কর্ণফুলী।

 

একটা নির্বোধ প্রেম

বিকেলে এসে নিউটনের

মাধ্যাকর্ষণ থিউরি উন্মোচন করে।

 

অথচ,

প্রায়ই স্কুলে যাওয়ার পথে

হাজারো শব্দের মাঝে

ঘুমিয়ে পরে ভাড়াটে পথ।

৯৬জন ৮৪৫জন

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য