একগুচ্ছ রুবাইয়াৎ 

মাহবুবুল আলম //

রুবাইয়াৎ || ১

পশু জবাই করে সবাই করলি যে আজ ঈদ

খেয়ে দেয়ে নাক ডাকিয়ে দিলি সুখের নিদ

ভাবলি না রে, যদি তোর ঘুম না ভাঙ্গে আর

এক পলকে সুখের জীবন হবে যে আন্দার।

রুবাইয়াৎ || ২

এই দুনিয়ার সরাইখানায়, দুদিনের মেহমান

ওপার থেকে এলে ডাক, সেখানে চলে যান

দুই দিনের এই খেলা ঘরে, দেখান বাহাদুরি

দমখানা আটকে গেলে, শেষ যে জারিজুরি।

রুবাইয়াৎ || ৩

যে তোমাকে করলো সৃজন, নেওনা তাঁর নাম

টাকা পয়সার পাহাড় গড়ে, কুড়াও যে সন্মান

দুচোখ যখন বন্ধ হবে, যাবে না কিছু  সাথে

ধন দৌলত থাকবে পড়ে, যাবে শূন্য হাতে।

রুবাইয়াৎ || ৪

এখনো হাতে সময় আছে, সালাত আদায় কর

লোভ লালসা বাদ দিয়ে, আল্লাহর পথটি ধর

আখেরাতের শুরু তোমার, অনন্ত জীবন

দুনিয়াদারীর জন্য তোমার, কান্দে কেন মন।

রুবাইয়াৎ || ৫

সাত আসমান সাত জমিনের, মালিক প্রভু যিনি

সব জীবেরই জীবনদাতা, আল্লাহমালিক তিনি

তিনিই সবার রিজিকদাতা, খোদা মেহেরবান

তাঁর হুকুমেই আজরাইল, কবজ করেন জান।

 

মোট পড়েছেনঃ ১,০১৭জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. রুবাইয়াৎ || ৩
    যে তোমাকে করলো সৃজন, নেওনা তাঁর নাম
    টাকা পয়সার পাহাড় গড়ে, কুড়াও যে সন্মান
    দুচোখ যখন বন্ধ হবে, যাবে না কিছু সাথে
    ধন দৌলত থাকবে পড়ে, যাবে শূন্য হাতে।

    সবাই বুঝে, আবার কেউ বুঝেও বুঝতে চায় না, কবি। সবাই থাকে নিজের স্বার্থের ধান্দায়।

  2. দম ফুরালেই সব শেষ লোভে, মায়ায় পড়ে সবাই ভুলে থাকে। সাথে কিছু ই যাবেনা শুধু ভালো ব্যবহার , বিধাতার নাম ছাড়া। দারুন হয়েছে ভাইয়া। ভালো থাকবেন শুভ কামনা রইলো

  3. “পশু জবাই করে সবাই করলি যে আজ ঈদ
    খেয়ে দেয়ে নাক ডাকিয়ে দিলি সুখের নিদ
    ভাবলি না রে, যদি তোর ঘুম না ভাঙ্গে আর
    এক পলকে সুখের জীবন হবে যে আন্দার।”
    এটাই যে জগৎ নিয়ম বুঝলি নারে আর
    চলো সবাই বসত গড়ি অকৃত্রিম ভালবাসার।
    খুব ভাল লাগলো। শুভ কামনা ভাইজান।

  4. কোরবানির মহত্ত্ব, এর উদ্দেশ্য অনেকেই জানিনা। অনেকেই দেখানো মনোভাব নিয়ে কোরবানি দেন। সবার কোরবানি কবুল হোক এটাই প্রার্থণা।

    ভালো থাকুন ভাইজান

মন্তব্য করুন