ঘুড়ি

 

এভাবেই ভেসে ভেসে যাওয়া

অঘ্রাণের আকাশ থেকে

কিশোরের ছিঁড়ে যাওয়া

পলাতক ঘুড়ির মতন

হাওয়ায় হাওয়ায় ।

জীবনও যেন এক

বর্ণিল ঘুড়ি

যদি কেউ ধরে

তবেই জীবন

না হলেই ক্ষয়ে যাওয়া

ছিঁড়ে যাওয়া

অনাদর অবহেলায় ।

সেই ভালো ।

হৃদয়েে আটকে রেখে

কষ্টের সবুজ বৃক্ষ

কি লাভ বলো !

কষ্ট, শুধু কষ্টই বাড়ে তাতে ।

মোট পড়েছেনঃ ১,০৯১জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. চমৎকার কবিতা — হৃদয়েে আটকে রেখে
    কষ্টের সবুজ বৃক্ষ
    কি লাভ বলো!
    কষ্ট, শুধু কষ্টই বাড়ে তাতে।
    ধন্যবাদ।

  2. একটা গান মনে পড়ছে, ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো…। মানুষের মন যেনো সুতো কাটা এক ঘুড়ির মতো। উড়তে উড়তে কই হারায় কেউ জানে না।

    ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹

মন্তব্য করুন