চাওয়া পাওয়া –৩

 

  • উজানে বেয়ে নিয়ে যাবে তোমার ঘাটে,
  • তোমার ডিঙি ভিরাও আমার এই  হাটে।
  • ও মাঝি বলো নিয়ে যাবে তোমার সাথে?
  • খড়ে ছাওয়া একটি  কুঁড়েঘর  পাড়ে বাঁধবো,
  • সোনালী রোদ দিনের বেলায় একসাথে  মাখবো।
  • জোস্নার আলো দখিণা জানালায়,
  • ভাসবো দুজনে একে অপরের ইশারায়।
  • প্রভাতের আলোয় ফিরে দেখবো,
  • এক জোড়া বিশুদ্ধ  প্রেমিক প্রেমিকা।
  • শরতের আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ,
  • আমায়  এনে দিবে তো??
  • ধবধবে সাদা বেলীফুলের মালা খোঁপায় পরাবে তো?
  • রঙধনুর রঙে পায়ে আলতা পরাবে তো?
  • তাহলে খুব  খুব  খুবই ভালোবাসবো।
  • হিমেল বাতাস তোমার বুকে ঢলে পড়ে রোজ,
  • নাইবা রাখলে আমার গালে তোমার ঠোঁট।
  • ফোঁটা ফোঁটা শিশির আমার আঁচলে গড়িয়ে পরে,
  • নাইবা রাখা হলো হাতে হাত,।
  • একদিন তুমি  আসবে নিশুতি  রাতে,
  • হয়তো আমি তখন নিবিড় ঘুমে আচ্ছন্ন,
  • ঠোঁটে লেগে থাকবে টকটকে  লাল রঙ,।
  •  তোমার আলতো ছোঁয়ার চুমুগুলি,
  • সারা ঘরময়  রেখে চুপিসারে  ফিরে যাবে।
  • আধভেজা বাতাসে তোমার ঠোঁটের  ঘ্রান ভাসে,
  • তুমি কি ভালোবাসতেই এসেছিলে?
  • প্রিয় তোমার তরে কবেই পাঠিয়েছি বকুলের মালা,
  • অন্য কিছু ভেবে  নয়।
  • অধীর প্রতীক্ষায় তোমার সংগ পাবো,
  • বকুল মালা নেই আজ শুকানোর ভয়।
মোট পড়েছেনঃ ১,১৪১জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

    1. আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। উপদেশ ভাল লেগেছে। পালন করার আপ্রান চেষ্টা থাকবে। সব সময় এভাবেই পাশে থাকবেন গুনীজন। ভাল থাকুন, শুভ কামনা।

  1. চাওয়া পাওয়ার ডালি নিয়ে এসেছেন কবিতায়! মাঝি তাড়াতাড়ি নৌকা ভিড়াও। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো

    1. সুপর্না ফাল্গুনী আপু,
      আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা । ডালি টা আপাতত বন্ধ রাখবো ভাবছি। অন্য লেখা নিয়ে আসবো। এভাবেই পাশে পাবো। খুব ভাল থাকুন, শুভ কামনা।

  2. নাহ্, এখন আর চাওয়া-পাওয়ার বেলা নেই। বেলা শেষের পালা। তবে কবি চাওয়া পূরণ হোক, এটাই আমার কামনা বাসনা।
    কবির জন্য শুভকামনা থাকলো।

  3. উজানে বেয়ে নিয়ে যাবে তোমার ঘাটে,
    তোমার ডিঙি ভিরাও আমার এই হাটে।
    ও মাঝি বলো নিয়ে যাবে তোমার সাথে?


    এটুকু পড়ে পদ্মা নদীর কুবের মাঝির কথাটাই যেন মনে পড়ে গেল। আপনি উল্টো সিরিয়ালে লেখছেন কেন আপু? এটাকি কোন ধাঁধাঁ? শুভ কামনা জানিয়ে গেলাম।

    1. কামাল উদ্দিন ভাইয়া,

      বিনম্র শ্রদ্ধা।
      আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা । ঠিক বুঝলাম না, বিশদভাবে বুঝানোর জন্য বিনীত আহবান করছি। যদি সময় সুযোগ হয়।দীর্ঘ জীবি হন। অফুরান শুভ কামনা।

    2. শুরু করলেন চাওয়া পাওয়া ৫ দিয়ে তারপর ৪ তারপর ৩ এলো, পরে হয়তো ২ এবং ১। অথচ হওয়া উচিৎ ছিল ১।২।৩ এভাবে। এটাই আমি বলতে চেয়েছি আপু।

      1. কামাল উদ্দিন ভাইয়া,
        বিনম্র শ্রদ্ধা। আপনার চিন্তা ধারা সঠিক,এবং বলেছেন তাই। হাতে সময় কম ছিল এখানে আমার প্রথম লেখাটি তখন একদম রেডি ছিল। এত গুনীজনের মাঝে এই লেখাটিকেই মনে হয়েছে সঠিক তাই দিলাম।ভেবেছিলাম এই সিরিজের লেখা আর দিব না। সম্ভবত দু’ তিন জন আগের নম্বরে কি লেখা আছে, তা জানতে চাওয়ার কারণেই ৫, ৪, ৩ লেখাগুলো দেয়া।
        আগামীতে আপনার উপদেশ স্মরণে রাখবো ইন শা আল্লাহ। ভাল থাকুন,ধন্যবাদ সহ শুভ কামনা।
        এবং কৃতজ্ঞতা।

    1. আলমগীর সরকার লিটন,
      আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আরও বুঝিয়ে বলবেন আশা করি খুশিই হবো। অফুরান শুভ কামনা। দীর্ঘ জীবি হন।

  4. কবির সুন্দর আকাঙ্ক্ষা পূরণ হোক — অধীর প্রতীক্ষায় তোমার সংগ পাবো,
    বকুল মালা নেই আজ শুকানোর ভয়।
    শুভ কামনা রইলো।

মন্তব্য করুন