বিবর্ণ-ধূসর জীবন

 

বিবর্ণ চাদরে মোড়ানো ভালোবাসা,
ধূসরতার আদরে স্বপ্নের বসবাস।
ছিন্নভিন্ন , জরাজীর্ণ নীল চাঁদোয়ার ফাঁক গলে-
দুঃখরা রঙীন বাসরে অভিসারে মত্ত মর্ত্যলোকে।
গন্ধহীন, স্পর্শহীনতায়  বাসনারা আজ ক্ষুধার্ত;
পঁচা শামুকে ক্ষতবিক্ষত কুমারী-বেশ্যার নারীত্ব।
তারারা জ্বলছে আত্নাবিহীন অন্তিম-যাত্রার অর্পণে;
জ্বলছে সঞ্জীবনী-শিষ রুধির বক্ষে দেবীর চরণতলে।
অশ্রু জলপাতায় মহাকাব্যের পৌরাণিক ধারাপাত
বয়ে চলে নিরবধি লহরী বেয়ে বেয়ে।
ক্ষয়িষ্ণু দেহটাকে টেনেহিঁচড়ে গ্যালাক্সীর গন্তব্যে,
নগ্ন খোঁড়া পায়ে হেঁটে চলে যোজন যোজন আলোকবর্ষ।

মোট পড়েছেনঃ ১,০৬১জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. “বিবর্ণ চাদরে মোড়ানো ভালোবাসা,
    ধূসরতার আদরে স্বপ্নের বসবাস। “
    তবু ও তো কেটে যায় জীবন
    পেয়ে যাই আজো বাঁচার আশ্বাস।
    ভালো লাগলো। শুভ কামনা।

  2. চমৎকার লেখা। দারুণ প্রকাশ — বিবর্ণ চাদরে মোড়ানো ভালোবাসা,
    ধূসরতার আদরে স্বপ্নের বসবাস।
    শুভেচ্ছা রইলো।

  3. গন্ধহীন, স্পর্শহীনতায় বাসনারা আজ ক্ষুধার্ত;
    পঁচা শামুকে ক্ষতবিক্ষত কুমারী-বেশ্যার নারীত্ব।

    হুম! হচ্ছেও এমন। চলছেও এমন।
    শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দিদি।

  4. বিবর্ণ চাদরে মোড়ানো ভালোবাসা,
    ধূসরতার আদরে স্বপ্নের বসবাস।…………

    তবু ভালোবাসার পেতে উন্মুখ মন চিরকাল পথ চেয়ে রয় ,জানে যদিও এখন কঠিন সময়। ধরা দিক ভালোবাসা, জয় হোক ভালোবাসার। শুভকামনা।

  5. কবিতাখানির গভিরতা বেশ!
    ধারাপাতের গননা বেশ কঠিন মনেই হল।
    ভালবাসার চাদরে থাকা আর বিদীর্ন বুকে ক্ষত রার মাঝেও তৃপ্তির ঠেকুর তোলা লাগে দিদি।
    বেশ প্রকাশ করলেন।

  6. বির্বণ ভালোবাসা
    ধূসর স্বপ্নবাসর রঙিন হয়
    কারো মধুর বাক্যালাপে
    কারো আলতো স্পর্শে

    এই যে এতো রাগ অভিমান তেজ
    ক্ষত বিক্ষত হৃদয়ের করুণ আর্তনাদ
    মুহূর্তে ই তো সব ভুলে যায়/যাই
    কারো সান্নিধ্যে
    কারো ক্ষণিক আগমনে
    বড্ড বেশি অবুঝ মন বলেই বুঝি সবাই…

    1. সুন্দর মন্তব্যে মুগ্ধ ও অভিভূত হলাম। অহর্নিশি শুভেচ্ছা ও শুভকামনা রইলো আপনার জন্য। নিরাপদে থাকুন সুস্থ থাকুন

মন্তব্য করুন