সোনালি আদর

===========================
রাতের নীরবতা সোনালি দিনের আদর চায়
অথচ বুঝতে চায় না রাতের বুকে আঁধার সেজেছে;
চাঁদ নেই- সূর্য নেই- নেই কোন তারার দল!
তবুও দৃষ্টির পাত যেনো সুখের মহর বুকের সমুদ্রে
ভেসে যায়- ঘুমে ভেজা প্রতি রাতের বালিশ;

সুর্যময় ভোর আসে জানালার পাশে কিন্তু
আদর আসে না হাত ছুঁয়ে কিংবা দৃষ্টির পানে;
তবুও কবিতাতে হাটি, অভিমানে প্রণয় যেনো
আঁধার যাত্রী- অপেক্ষামান রাতের ঘ্রাণ নেয়া ঘুম!

বোঝা- না বোঝার দিন শেষ কতটুকু বা ইতি
জীবনের মানে শুধু প্রশ্নহাক কোথাও ধু ধু খেয়াঘাট-
কোথাও বা ধোঁয়াশার সাদা মেঘের বাগ বসানো খাট;
অতঃপর নীরবতা ছুঁয়ে যাক কিছু সোনালি আদর।

২৯ আষাঢ় ১৪২৬, ১৩ জুলাই ২০
————————————

মোট পড়েছেনঃ ১,১২৯জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

    1. জ্বি প্রিয় কবি মমি দা
      না দাদা মৃত্যু অবধি কবিতার বুকে হাটব চলব দোয়া রাখবেন
      কবিতায় মন্তব্য পেয়ে ভাল লাগল
      ভাল ও সুস্থ থাকবেন——–

  1. চমৎকার প্রকাশ — তবুও কবিতাতে হাটি, অভিমানে প্রণয় যেনো
    আঁধার যাত্রী- অপেক্ষামান রাতের ঘ্রাণ নেয়া ঘুম!
    শুভ কামনা রইল।

      1. আপনিও ভালো থাকবেন ভাই। আমি কিন্তু এখনো আপনাদের মতো কবি হয়ে উঠতে পারিনি। তারপরেও আপনি কবি দা ডাকেন। শুভ কামনা রইলো।

  2. কোথাও বা ধোঁয়াশার সাদা মেঘের বাগ বসানো খাট;
    অতঃপর নীরবতা ছুঁয়ে যাক কিছু সোনালি আদর।

    সুন্দর লিখনশৈলী। নিখুঁত শব্দে গাঁথুনি। লেখককে অজস্র ধন্যবাদ!

  3. শব্দ চয়ন দারুন লেগেছে।
    সুর্যময় ভোর আসে জানালার পাশে কিন্তু
    আদর আসে না হাত ছুঁয়ে কিংবা দৃষ্টির পানে;
    তবুও কবিতাতে হাটি, অভিমানে প্রণয় যেনো
    আঁধার যাত্রী- অপেক্ষামান রাতের ঘ্রাণ নেয়া ঘুম! খুব ভালো লাগলো । শুভ কামনা রইলো

মন্তব্য করুন