সবুজাভ অর্কিডের পাতায় অনুভূতি রয়,
সুপ্তির কালে পাতা হলুদে অকৃত্রিম হয়।
অজস্র বিটপীতে বয়ে চলে
পাহাড়সম ভালোবাসা,
পত্ররন্ধ্রে ছুঁয়ে আছে অন্তচিত্তের আশা।
নিদারুণ অনুভূতি হারিয়েছে নাব্যতা,
আবেগের চাদরে মুখ মুড়িয়ে
রোদের সাথে সমঝোতা।
সদ্যভোরের গোপন আলো
ছড়ায় আপন উচ্ছ্বাসে,
সাদাকালো অনুভূতি নিমিষে যায় অকালে ডুবে।
কঠিন পাথরের গায়ে সবুজে ঘেরা শ্যাওলা ফার্ণ,
অনুভূতির হৃদয়ে যার সমসন্ধি পরিত্রাণ।
অভিসারের বাতায়নে পূর্ণচন্দ্রের অমানিশা,
সবুজাভ পাতার গায়ে বয় অনুভূতির কুয়াশা।
পত্ররন্ধ্রে জমানো মোহনীয় রজনী,
মনের মন্দিরে যদি বাজে ভালোবাসার প্রতিধ্বনি।
.
ছবি : গুগল।
মোট পড়েছেনঃ ১,১৪৬জন
আজ পড়েছেনঃ ০জন
ভালবাসায় ঘুরে ভালবাসায় জেগে
ভালবাসায় মজে তোমাতেই রই মেতে।
ধন্যবাদ আপনাকে।
ভালোবাসার প্রতিধ্বনী শুধু রাতেই না,
এই লেখা পড়ে তা সব সময় ই শুনতে/দেখতে পারার কথা।
সাধুবাদ,দাদা।
সদ্যভোরের গোপন আলো
ছড়ায় আপন উচ্ছ্বাসে,
ভালবাসার অভিষারে
আনন্দেতে বুক ভাষে
ভাল লাগলো। শুভ কামনা।
সাধুবাদ দাদা।
আপনিও ভালো থাকুন অনেক।
বাহ , দারুণ তো ! — পত্ররন্ধ্রে জমানো মোহনীয় রজনী,
মনের মন্দিরে যদি বাজে ভালোবাসার প্রতিধ্বনি।
শুভেচ্ছা রইলো।
.
সাধুবাদ দাদা।
ভালো থাকুন অনেক।
সদ্যভোরের গোপন আলো
ছড়ায় আপন উচ্ছ্বাসে,
সাদাকালো অনুভূতি নিমিষে যায় অকালে ডুবে।
চমৎকার লেখা দাদ,
ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
সাধুবাদ দাদা।
ভালোবাসার সুর, প্রতিধ্বনি প্রকৃতির ভাঁজে ভাঁজে রন্ধ্রে রন্ধ্রে খুঁজে পেলাম। শুধু মনের মন্দিরে সীমাবদ্ধ ছিল না। অসামান্য ভাবনার বহিঃপ্রকাশ ঘটেছে। শুভ কামনা দাদা
সাধুবাদ দিদি।
বাহ্ চমৎকার লিখেছেন দাদা
ভালোবাসা সারাক্ষণ সর্বত্র বিরাজমান
মনে মননে, প্রকৃতির নির্মল বিশুদ্ধ বাতাসে
সাধুবাদ দিদি।
ভালো থাকুন অনেক।
সদ্যভোরের গোপন আলো
ছড়ায় আপন উচ্ছ্বাসে,
সাদাকালো অনুভূতি নিমিষে যায় অকালে ডুবে।
চমৎকার লিখলেন দাদা। ভালোবাসা ছড়িয়ে যাক সবার মাঝে। ভালো থাকুন।
সাধুবাদ দাদা।
ভালো থাকুন অনেক।
সুলিখিত,সুবচন ।
সাধুবাদ আপনাকে।
কবিতা ভাল লেগেছে।
শুভেচ্ছা জানবেন।
সাধুবাদ,দাদা।
ভালো থাকুন অনেক।
“নিদারুণ অনুভূতি হারিয়েছে নাব্যতা,
আবেগের চাদরে মুখ মুড়িয়ে
রোদের সাথে সমঝোতা। ”
জীবনের আরেক নাম তো সমঝোতা, খুব সুন্দর রুপক ব্যাবহার করেছেন।
ভালো লাগলো দাদা।
শুভেচ্ছা দিদি।
ভালো থাকুন অনেক।
চমৎকার ভাবনা কবি দা
সাধুবাদ,কবি দাদা!
অসাধারন লিখছেন ছোট ভাইয়া।
পড়ে মুগ্ধ হলাম, দারুন লিখুনি।
ভালো থাকবেন।
শুভেচ্ছা নিবেন, বড়দিদি।
আপনিও ভালো থাকবেন অনেক।
ভালোবাসার সূক্ষ্ম রূপ।
খুঁজে খুঁজে নিতে হয়
একদম,
সাধুবাদ দিদি।