বদলে গেছি আমি,
খুব বদলে গেছি অনিকেত!
তোমার সংস্পর্শে এসে,
তোমার সান্নিধ্য পেয়ে,
আমূল বদল এসেছে-
আমার উড়নচণ্ডী স্বভাবে।
একটা চার দেয়ালের বদ্ধ ঘরে-
বন্দী করে নিয়েছি নিজেকে।
ঘরটা বেশ অন্ধকার করে রাখি সারাদিন,
জানালা বন্ধ থাকলেও আলো আসতে পারে!
তাই পর্দা একটার পিঠে আরেকটা এমন ভাবে আটকে রেখেছি যাতে আলো না আসে।
আমি আর বারান্দায় দাঁড়াই না আকাশ দেখতে,
ছাদে যাই না চাঁদের স্নিগ্ধ রূপোলী আলোয় ভিজতে!
আমি আর কল্প-কথার গল্প সাজাই না আপন মনে!
কবিতা পড়ি না তৃষিত হৃদয়ের তৃষ্ণা মেটাতে,
আবৃত্তি করি না আর প্রিয় কোনো কবির কবিতা!
আমি আর শুনিনা শ্রীকান্ত আচার্যের গাওয়া প্রিয় গান
‘আমি খোলা জানালা, তুমি ঐ দখিনা বাতাস’
শুভমিতার গানের তালে তাল মিলিয়ে গান গাই না
‘স্বরলিপি নেই কোনো কান্নার’
বিশুদ্ধ বাতাসের খোঁজে ছোটাছুটি করি না বন-বাদারে!
আমি আর বাইরে বের হই না প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে,
কফির নেশা উঠলে ছুটে যাই না কফিশপে!
আড্ডা দেই না কারো সাথে,
সাংগঠনিক মিটিং এ অংশগ্ৰহণ করি না।
শোক বাড়ি, বিয়ে বাড়ি কিংবা অন্য যেকোনো অনুষ্ঠান
থেকে নিজেকে গুটিয়ে রাখি।
এখন আমি কাঁদি না, হাসি না
কথা বলি না কারো সাথে।
অল্প সময়ে এতো বেশি কথা হয়েছে তোমার সাথে-
যে আর কোনো কথায় অবশিষ্ট নেই আমার জীবনে!
বদলে গেছি আমি,
খুব বদলে গেছি অনিকেত!
তোমার ক্ষণিক আগমনে,
চিরস্থায়ী বদলে দিয়েছে,
চঞ্চল প্রাণবন্ত দুরন্ত আমি’কে!
গভীর কষ্টে , আঘাতে মানুষ অনেক সময় নিজেকে এভাবেই গুটিয়ে নেয়। তবে বেরিয়ে আসুন বাইরে , নিজেকে মেলে দিন। সবার সাথে মিশুন । শুভ সকাল
হুম ভালো বলেছেন দিদি
অনেক অনেক ধন্যবাদ জানবেন
অনিকেত/অনির্বানেরা বেশ জাঁকিয়ে ওম দিয়ে যাচ্ছে বদ্ধ কুঠিরিতে।
বর্ণনা কিন্তু ফাইন হচ্ছে।
কফি-কুফি খাওয়া ভালু না।
ঐ একটু আধটু কফি না খেলে মাথা ঠিক থাকে না। কৃতজ্ঞতা অশেষ ভাইয়া
ভালো থাকুন সবসময়
বদলে যাওয়ার দারুণ অনুভূতির প্রকাশ — বদলে গেছি আমি,
খুব বদলে গেছি অনিকেত!
তোমার ক্ষণিক আগমনে,
চিরস্থায়ী বদলে দিয়েছে,
চঞ্চল প্রাণবন্ত দুরন্ত আমি’কে!
— শুভেচ্ছা।
কৃতজ্ঞতা অশেষ
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন
আপানার প্রতিও শুভেচ্ছা রইলো।
সাবলীল সুন্দর উপস্থাপন । ভালো থাকুন।
ধন্যবাদ অশেষ।
ভালো থাকুন
বদলে যাওয়ার সুন্দর অনুভূতির প্রকাশ দিদি,
বদলে গেছি আমি,
খুব বদলে গেছি অনিকেত!
তোমার সংস্পর্শে এসে,
তোমার সান্নিধ্য পেয়ে,
আমূল বদল এসেছে-
আমার উড়নচণ্ডী স্বভাবে।
ভালো থাকবেন দিদি শুভকামনা।
ধন্যবাদ অশেষ দাদা
ভালো থাকুন সুস্থ থাকুন
ভালোবাসলেও পরিস্থিতি অনেকসময় নিজেকে বদলাতে বাধ্য করে। আমার আমিকে আর খুঁজে পাওয়া যায়না।
ভালো লিখেছেন আপু।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
এতো এতো বদলে যাওয়া ঠিক নয়।
একান্ত সান্নিধ্যে বসে চাঁদ দেখার আয়োজন করুন
দেখবেন সব ঠিক হয়ে গেছে!!
শুভেচ্ছা রইলো!
দারুণ বলেছেন কিন্তু
আন্তরিক ধন্যবাদ জানবেন।
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
বাহ্! চমৎকার লিখছেন আপু।
অনেকদিন পর আপনার লেখা পড়লাম ভালো লাগলো।
ভালো থাকবেন আপু।
ভীষণ ব্যস্ততায় কাটছে দিনাতিপাত
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
বাহ্ অপূর্ব।
কান্নার কোনো স্বরলিপি নেই ….
অসাধারণ অনুভূতি।
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
বদলালেই প্রকৃত রূপ বোঝা যায়
একদম সঠিক বলেছেন আপু
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
কখনও কখনও বদলে যেতে হয় সময়ের দাবীতে।
আপনার লেখনশৈলি খুব সুন্দর আপু ।
আমার খুব ভালো লেগেছে।