অবিমৃষ্য
যুক্তিহীন মানুষের
কণ্ঠ বড়,
লাটাই কাঁটা ঘুড়ির মতন
ছুটে চলে একা;
কিছু মানুষ যুক্তিহীন হয়।
কিছু মানুষের লুণ্ঠিত প্রেম
অধর স্পর্শ করে স্বপ্নজালে ,
বেহিসেবি লেনাদেনায় ।
কিছু মানুষের মন ভালো নেই
একলা আকাশ
একলা প্রহর নিয়ে একা;
কোনো পিছুটান নেই।
কিছু মানুষ নিরামিষাশী
মাংসের খিদে নেই ,
গোপন ক্ষত নিয়ে ঘুরে
এদিক সেদিক।
কিছু মানুষের কামুক হৃদয়
তৃষ্ণায় বুদ হয়,
নগ্নরাত্রির ভেলা ভাসায়
দ্রাঘিমা রেখায় ।
কিছু মানুষ
বিশ্বাসের উষ্ণ চাদরে
ঢাকে বুকের জমিন ।
কিছু মানুষ হয় ভালোবেসে
না হয় ভালোবাসায় খুন হয়।
কিছু মানুষ যুক্তিহীন হয়।
মোট পড়েছেনঃ ১,০৩৭জন
আজ পড়েছেনঃ ০জন
আপনার প্রতিটি বাক্যই সত্যি । কিছু মানুষের মন ভালো নেই
একলা আকাশ
একলা প্রহর নিয়ে একা;
কোনো পিছুটান নেই। এটা খুব ভালো ছিল। শুভ কামনা রইলো
আসলে একটা মূহুর্তে এসে প্রতিটি মানুষই একা।
ধন্যবাদ ।
শুভকামনা রইলো।
অনিন্দ্য সুন্দর লেখনী ।
অনেক ধন্যবাদ।
শুভ কামনা ।
অত্যন্ত সুন্দর আর বাস্তবতায় পরিপূর্ণ লেখাটি
একেক জনের একেক রকম খিদে
ঠিক বলেছেন।
বাস্তবতা এটাই।
ধন্যবাদ এবং শুভকামনা ।
চমৎকার বলেছেন — কিছু মানুষ হয় ভালোবেসে
না হয় ভালোবাসায় খুন হয়।
শুভ কামনা রইল।
জ্বী ।
কিছু মানুষ যারা এভাবেই খুন হয় ।প্রতিনিয়ত ।
ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
বাহ্! দারুন লেখা।
ধন্যবাদ।
শুভকামনা রইলো।
কিছু মানুষ নিরামিষাশী
মাংসের খিদে নেই ,
গোপন ক্ষত নিয়ে ঘুরে
এদিক সেদিক।————–চমৎকার ভাবনা কবি দা