মুক্ত পাখি

আলমগীর সরকার লিটন ৯ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ১২:০৬:৫৫অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

========================
সেতো কবে থেকেই উড়ন্ত মুক্ত পাখি
আকাশ দেখে- রংধনু তে শুধু ছবি আঁকে!
এতো পাখির সুখেই চলছে হালচাল;
অথচ আমি ঘুমন্ত মেঘ যেনো দল বাঁধা
শঙ্খচিলের ছা, তাও বুঝি সুখ মনে আসে না
কেনো আসবে সেতো মুক্ত সোনা পাখি;

আদরে আমি নাহয় তারার কাছে রাখি-
জোনাক সেতো দুস্ট বেদনার ছবি বুননা- তবুও
পাখি নিশ্বাস নিচ্ছে মুক্ত গন্ধময় ময়ূরী হেসে
আর যু্ক্ত সব নর্দমার ভেসে বেড়ান শকুন-
পুষা কুকুর সেতো বহুদুর কাছে থাকা মরণ!
অতঃপর সুখেই চলছে হালচাল মুক্ত পাখি।

২৫ আষাঢ় ১৪২৬, ০৯ জুলাই ২০
————————————

২৪৩০জন ২৩৬৪জন

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

সাম্প্রতিক মন্তব্যসমূহ