মুক্ত পাখি

========================
সেতো কবে থেকেই উড়ন্ত মুক্ত পাখি
আকাশ দেখে- রংধনু তে শুধু ছবি আঁকে!
এতো পাখির সুখেই চলছে হালচাল;
অথচ আমি ঘুমন্ত মেঘ যেনো দল বাঁধা
শঙ্খচিলের ছা, তাও বুঝি সুখ মনে আসে না
কেনো আসবে সেতো মুক্ত সোনা পাখি;

আদরে আমি নাহয় তারার কাছে রাখি-
জোনাক সেতো দুস্ট বেদনার ছবি বুননা- তবুও
পাখি নিশ্বাস নিচ্ছে মুক্ত গন্ধময় ময়ূরী হেসে
আর যু্ক্ত সব নর্দমার ভেসে বেড়ান শকুন-
পুষা কুকুর সেতো বহুদুর কাছে থাকা মরণ!
অতঃপর সুখেই চলছে হালচাল মুক্ত পাখি।

২৫ আষাঢ় ১৪২৬, ০৯ জুলাই ২০
————————————

মোট পড়েছেনঃ ২,৪৪৮জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. অপূর্ব — আদরে আমি নাহয় তারার কাছে রাখি-
    জোনাক সেতো দুস্ট বেদনার ছবি বুননা- তবুও।
    ভালো থাকবেন। শুভেচ্ছা রইলো।

  2. অথচ আমি ঘুমন্ত মেঘ যেনো দল বাঁধা
    শঙ্খচিলের ছা, তাও বুঝি সুখ মনে আসে না
    কেনো আসবে সেতো মুক্ত সোনা পাখি; দারুন লাগলো। শুভ কামনা রইলো

  3. “সেতো কবে থেকেই উড়ন্ত পাখি ”

    পাখিটিকে মুক্তি দিতে পারার মধ্যে ও মহত্ত্বের সুখ আছে।
    সব পাখি ঘরে ফেরে না। শুধু তার প্রতি মায়াটা ছেড়ে যায়না।
    দারুণ লিখেছেন।
    ভালো লাগলো।

মন্তব্য করুন