প্রিয়তম, ছোট্টবেলার গোল্লাছুট, দাড়িয়াবান্ধা খেলার ভুল শোধরানোর মত ;আমরাও থুক্কু কিংবা আলাব্বো দিয়ে নিজেদের ভুলগুলো শুধরে নেই।
এখনো সময় শেষ হয় নি, বাজেনি ফুটবল খেলা শেষ করে দেয়া রেফারি লম্বা বাঁশি। অপসাইড, ফাউলের মত ছোট ছোট ভুলগুলো ফ্রিকিক দিয়ে উড়িয়ে দেই।
ক্রিকেট খেলার মাঠ আম্পায়ারের ভুল সিদ্ধান্ত, তৃতীয় আম্পায়ার কর্তৃক শুধরে নিয়ে; টিকে থাক খেলার মাঠের দুজনার মিল বন্ধন।
মার্বেল খেলার মতো নিজের সব ভুলগুলো কাটকুট করে নেই। তারপর স্টেট,নো-স্টেট যেভাবে ইচ্ছা চলুক এই সম্পর্কের খেলা।বাদ যাক সব ফাইন কিংবা ডন্ডি।
প্রতিটা খেলাতেই ছোটখাটো ভুল হয়ে থাকে, থাকে নিজেকে শোধরানোর সুযোগ। জীবন খেলাতে তুমি আমি না হয় সেই ব্যবস্থায় গ্রহণ করলাম।
মোট পড়েছেনঃ ৯৬৭জন
আজ পড়েছেনঃ ০জন
ভুল থেকে শিক্ষা নেয়ার আকুলতার সুন্দর প্রকাশ —জীবন খেলাতে তুমি আমি না হয় সেই ব্যবস্থায় গ্রহণ করলাম।
শুভ কামনা।
শুভ কামনা আপনার জন্যেও প্রিয়
দারুন লেগেছে কবি। খেলা দিয়ে এতো সুন্দর করে ভুলত্রুটি বুঝানোর জন্য তা আবার শোধরানোর চেষ্টা, খুব ভালো হয়েছে। শুভ কামনা রইলো
শুভ কামনা রইলো প্রিয়জন
বাহ্!
দারুণ লাগলো।
কবিতায় শৈশবের স্মৃতি ফুটে উঠেছে।
অসংখ্য ধন্যবাদ প্রিয়।
চমৎকার বিশ্লেষন ভাইয়া।
আমিও একমত ছোট ছোট ভুল করে শোধরে নেওয়া উচিত, এসব মনে রাখার মানেই হয়না।
ভুল গুলো ভুলে নতুন করে আবার করার নামেই ভালোবাসা।
ভালো থাকবেন,
শুভ কামনা রইল।
ধন্যবাদ প্রিয় সময় নিয়ে অনুভূতি প্রকাশ করার জন্য।
অত্যন্ত মনোমুদ্ধকর লেখা ।
ধন্যবাদ প্রিয় অনুভূতি প্রকাশ করায় কৃতজ্ঞ।
মানুষ যদি ভুল শোধরাতে কোন সমস্যায় থাকে না
সুন্দর হয়ে উঠে পৃথিবী।
ভাল লাগলো শুভ কামনা।
ছোট-খাটো ভুলগুলো শুধরানোর সুযোগ কাজে লাগাতে হয় প্রিয়
ভুল শোধরানোর উপলব্ধিটাই প্রয়োজনীয়
সুন্দর কথা বলেছেন প্রিয়