ধিক আমাকে

 

আমি আমার জন্য আসিনি পৃথিবীতে,
এসেছি সৃষ্টিকর্তার পাবন্দি করতে।
অথচ আমরা উন্মুখ থাকি নিজের স্তুতিতে।
সৃষ্টির উদ্দেশ্যই অপরের কল্যাণে,
পরস্পরকে ছাড়া একটি মুহূর্ত চলেনা জীবনে।
কি লাভ ডুবে থেকে আপনাতে,
প্রতিবেশী শিশুটির ভুখা মিছিল যদি না পাই শুনতে।
যদি সে ঘুমিয়ে পড়ে কাঁদতে কাঁদতে।
এ লজ্জা কোথায় রাখি,
অথচ উদর ফুর্তি করে ভাতঘুমে বিভোর আমার আঁখি।
শিশুটির ঘুম ভাঙেনি ভুখা মিছিলে শামিল হতে,
প্রাত নিদ্রায় ব্যাঘাত ঘটালো তার মায়ের রোনাজারিতে।
বিরক্ত মুখে চিন্তিত আমি অসময়ে
আমার বাছার ঘুম ভেঙে যাওয়াতে।
তবুও আমি আবার ব্যস্ত হয়ে পড়ি
সকালের নাশতার মেনুতে…
বস্তিতে কে মরেছে আমার কি তাতে,
আমার সন্তান থাকুক দুধে- ভাতে।
ধিক শত ধিক আমাকে,
আমরা কুণ্ঠিত নই নিজেকে মানুষ পরিচয় দিতে।

#ছবি গুগল থেকে

০৬/০৭/২০২০ইং

মোট পড়েছেনঃ ১,১০৬জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. অপূর্ব লেখনশৈলী। বাস্তব উদাহরণ। আমার পরের তরে আসলেও, থাকি নিজের স্বার্থে। শুধু নিজে খাই, নিজে বাঁচি। অপরের সাথে খেলি কানামাছি। লেখককে অজস্র ধন্যবাদ।

    1. দাদা খুব সুন্দর করে বলেছেন আসলেই তাই।
      আমরা চাই নিজে খাই নিজ বাঁচি।
      আপনাকে ও অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছ।

  2. মানুষের প্রতি দরদ মায়া ভালবাসার সুন্দর প্রকাশ ঘটেছে —-বস্তিতে কে মরেছে আমার কি তাতে,
    আমার সন্তান থাকুক দুধে- ভাতে।
    ধিক শত ধিক আমাকে,
    আমরা কুণ্ঠিত নই নিজেকে মানুষ পরিচয় দিতে।
    শুভ কামনা ।

    1. ভাইয়া আমি মন থেকে অবুভব করি আমি আমার কর্তব্য করতে পারছিনা।
      আমার লেখাটি উপলব্ধি করে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
      শুভেচ্ছা অবিরাম।

    1. দিদি উপলব্ধি করে পড়ার জন্য এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানবেন।
      আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা রইল

  3. সত্য উপস্থাপন লেখনী।
    আমরা যে সকলি পরের তরে।
    তবে আমরা স্বার্থপরতায় ডুবে গিয়ে নিজেকে মানুষ জাহির করি!
    যা অদ্ভুত।

  4. চমৎকার লিখেছেন আপু।
    আমরা নিজের সুখ,শান্তির চিন্তায় ব্যস্ত থাকি আশে পাশের খোঁজ নেই না।
    ভালো লিখছেন, আমাদের মাঝে সুবুদ্ধির উদয় হোক।

  5. মানুষ যদি স্বার্থপর না হয়ে
    একটু উদার হতো হিংসা হানাহানি
    সাম্প্রদায়িক বিষবাস্প নিয়ত সমাজটাকে
    দুষিত করতো না।
    ভাল লাগলো। শুভ কামনা।

মন্তব্য করুন