আমি মৃত্যুর মিছিলে

এই মৃত্যুর মিছিলে আমিও আছি,

আছে আমার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন।

আমার পূর্বপুরুষেরাও ছিল মৃত্যুর মিছিলে,

ছিল জ্ঞানীগুণী, ফকির, সাধু, অলিগণ।

 

মৃত্যুর মিছিলে ছিল সন্যাসী, দরবেশ,

ছিল রাজা, বাদশা, মন্ত্রী, মিনিস্টার;

জীবের জীবন মৃত্যুতেই হবে শেষ!

এটাই নিয়ম, কেউ করেনি অস্বীকার!

 

মৃত্যুর মিছিলে ধ্বনিত হয় বাঁচতে চাই!

এই মিছিলে শ্লোগান দেয়না মরতে চাই!

বিধাতা বলে নিয়ম খণ্ডনের বিধান নাই!

জীবের মৃত্যুই নিশ্চিত, এরচেয়ে সত্য নাই।

 

ছবি গুগল থেকে সংগ্রহ।

মোট পড়েছেনঃ ১,১৮২জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

    1. এই সময়ে সারা দুনিয়াব্যাপী ঘাতক করোনাভাইরাস যেভাবে আক্রমণ করা শুরু করেছে, মনে হয় এ থেকে আমরা কেউ ছাড় পাচ্ছি না। তাই আগে থেকেই লক্ষলক্ষ মানুষের মৃত্যুর মিছিলে আমিও যোগদান করলাম। আশা করি সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন।

  1. মৃত্যু নিয়ে অপূর্ব কবিতা লিখেছেন দাদা। সবাই বাঁচতে চায়। ঠিকই বলেছেন — “মৃত্যুর মিছিলে ধ্বনিত হয় বাঁচতে চাই!
    এই মিছিলে শ্লোগান দেয়না মরতে চাই”।
    শুভ কামনা রইলো। ভালো থাকবেন।

    1. এই সময়ে সারা দুনিয়াব্যাপী ঘাতক করোনাভাইরাস যেভাবে আক্রমণ করা শুরু করেছে, মনে হয় এ থেকে আমরা কেউ ছাড় পাচ্ছি না। তাই আগে থেকেই লক্ষলক্ষ মানুষের মৃত্যুর মিছিলে আমিও যোগদান করলাম। আশা করি সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন।

  2. “মৃত্যুর মিছিলে ধ্বনিত হয় বাঁচতে চাই!
    এই মিছিলে শ্লোগান দেয়না মরতে চাই!
    বিধাতা বলে নিয়ম খণ্ডনের বিধান নাই!
    জীবের মৃত্যুই নিশ্চিত, এরচেয়ে সত্য নাই। “
    জন্মিলে মরিতে হবে মৃত্যুহীন কেউ না রবে।
    ভাল হলো । ভাল থাকবেন। শুভ কামনা।

    1. এই সময়ে সারা দুনিয়াব্যাপী ঘাতক করোনাভাইরাস যেভাবে আক্রমণ করা শুরু করেছে, মনে হয় এ থেকে আমরা কেউ ছাড় পাচ্ছি না। তাই আগে থেকেই লক্ষলক্ষ মানুষের মৃত্যুর মিছিলে আমিও যোগদান করলাম। আশা করি সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন।

  3. আমরা কঠিন হতে কঠিনতর পরিস্থিতিতে সামিল হতে চলেছি। না জানি আমাদের কি হতে চলছে।
    সৃষ্টিকর্তা সকলকে মঙ্গল করুক।

    শুভকামনা দাদা।

    1. এই সময়ে সারা দুনিয়াব্যাপী ঘাতক করোনাভাইরাস যেভাবে আক্রমণ করা শুরু করেছে, মনে হয় এ থেকে আমরা কেউ ছাড় পাচ্ছি না। তাই আগে থেকেই লক্ষলক্ষ মানুষের মৃত্যুর মিছিলে আমিও যোগদান করলাম। আশা করি সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন।

  4. মৃত্যুর মিছিলে ধ্বনিত হয় বাঁচতে চাই!
    এই মিছিলে শ্লোগান দেয়না মরতে চাই!
    বিধাতা বলে নিয়ম খণ্ডনের বিধান নাই!
    জীবের মৃত্যুই নিশ্চিত, এরচেয়ে সত্য নাই।

    না চাইলেও অতিব সত্যি কথায় বলেছেন দাদা।

    1. এই সময়ে সারা দুনিয়াব্যাপী ঘাতক করোনাভাইরাস যেভাবে আক্রমণ করা শুরু করেছে, মনে হয় এ থেকে আমরা কেউ ছাড় পাচ্ছি না। তাই আগে থেকেই লক্ষলক্ষ মানুষের মৃত্যুর মিছিলে আমিও যোগদান করলাম। আশা করি সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন।

  5. জীবনের একমাত্র সত্য , জন্মিলে মরিতে হবে। এর থেকে বাঁচার কোন উপায় নেই ‌। নিতাই দাদা দিলেন কবিতা, পেয়ে গেলাম পূর্ণতা। শুভ কামনা রইলো দাদা

    1. এই সময়ে সারা দুনিয়াব্যাপী ঘাতক করোনাভাইরাস যেভাবে আক্রমণ করা শুরু করেছে, মনে হয় এ থেকে আমরা কেউ ছাড় পাচ্ছি না। তাই আগে থেকেই লক্ষলক্ষ মানুষের মৃত্যুর মিছিলে আমিও যোগদান করলাম। আশা করি সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন।

  6. এই সময়ে সারা দুনিয়াব্যাপী ঘাতক করোনাভাইরাস যেভাবে আক্রমণ করা শুরু করেছে, মনে হয় এ থেকে আমরা কেউ ছাড় পাচ্ছি না। তাই আগে থেকেই লক্ষলক্ষ মানুষের মৃত্যুর মিছিলে আমিও যোগদান করলাম। আশা করি সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন।

  7. বিধাতা বলে নিয়ম খণ্ডনের বিধান নাই,
    জীবের মৃত্যুই নিশ্চিত, এর চেয়ে সত্যি নাই।

    এটাই সত্যি বাকিসব মায়া।
    শুভকামনা রইল।

    1. তারপরও আমরা কেন যে একবারও মৃত্যুর কথা ভাবি না! মৃত্যুর আধা সেকেন্ড আগেও বাঁচার জন্য কতনা চেষ্টা করি। আসলে এই সুন্দর পৃথিবীতে কেউ মরতে চায় না। সবাই বাঁচতেই চায়। কিন্তু বিধির বিধান কে খণ্ডাতে পারে? পারে না! তাই সবাইকে একদিন-না-একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হচ্ছে।
      সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয়।

মন্তব্য করুন