অভিমান

 

আমায় রাগালেই যদি, ভাঙালেনা কেন?
একটু ভেবে দেখো, এ তো রাগ নয় অভিমান,
রাগটাতো কেবল বাহ্যিক আবরণ।

ভেতরে ভেতরে বাজি শত বীণার বীণে,
উপচে পড়ি তোমার অনুভূতির শিথানে।

তুমি ও কি জেগে উঠা চরে আশার উল বুননি?
মিথ্যে বলোনা, আমি তোমায় পড়তে জানি।
আমার হিয়ার ব্যাকুল দিয়া তুমি জ্বালোনি?

আমিতো জ্বলতে শিখিনি এ বিদ্যে তোমার,
চড়া সুদে পেয়েছি ধার।
আমি ছিলাম পুরোদস্তুর আনাড়ি,
শান্তির জল ছিটিয়ে নিভাও বহ্নির বাড়াবাড়ি!

আমায় রাগালেই যদি কেন ভাঙাওনি?
আমি যে তোমার অবুঝ প্রিয়া অভিমানী।
তুমি ও কম যাওনা সেও বেশ জানি।

০২/০৭/২০২০ইং

মোট পড়েছেনঃ ৩,০৫৫জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. অভিমানীর দারুণ অভিমান — আমায় রাগালেই যদি কেন ভাঙাওনি?
    আমি যে তোমার অবুঝ প্রিয়া অভিমানী।
    তুমি ও কম যাওনা সেও বেশ জানি।
    — শুভ কামনা রইলো ।

    1. সবসময় অনুপ্রাণিত করার জন্যে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
      ভালো থাকুন শুভকামনা রইলো প্রিয় সুহৃদ ।

  2. যে রাগ আর অভিমানের পার্থক্য বোঝে না তার সাথে ভালোবাসার বন্ধন দৃঢ় হয় না। আক্ষেপ আর উপেক্ষাতেই নিঃশেষ হয়ে যায় অনুরাগের সব কথন।

    কবিতা খুব ভালো লাগলো 🙂
    ভালো থাকুন সারাক্ষণ,
    শুভ কামনা 🌹🌹

  3. “আমায় রাগালেই যদি কেন ভাঙাওনি?
    আমি যে তোমার অবুঝ প্রিয়া অভিমানী।
    তুমি ও কম যাওনা সেও বেশ জানি। “
    খুব সুন্দর তো মনোযোগ দিয়ে পড়ছিলাম।
    রাগ অভিমানের এই নিত্য খেলা
    কতদিন চলে তা যায় না বলা।
    ভাল লাগলো। শুভ কামনা।

  4. অতিরিক্ত যুক্তিহীন অভিমান কিন্তু ভালো না আবার। সেটা তখন এক ধরনের নির্যাতন হয়ে যায়।
    রাগ আর অভিমান নিয়ে কবিতা ভালো হয়েছে।
    শুভ কামনা।

    1. ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন।
      সম্পর্কের রসায়নেে মাত্রাটাই সুখীী দাম্পত্যের পূর্বশর্ত।
      আমার কবিতা আপনার ভালো লেগেছে জেনে আমার ও খুব ভালো লাগলো।
      অফুরন্ত শুভেচ্ছা রইলো।

  5. মান অভিমান না হলে প্রেম ভালোবাসা ঠিক জমেনা কিন্তু। একজন অভিমান করলে অন্যকে এগিয়ে আসতে হয়।

    সুন্দর লেখা পড়লাম আপু। ভালো থাকুন।

মন্তব্য করুন