চল জীবন কিংবা মৃত্যু কুড়াই

ছোটবেলায় আম কুড়াবার সময়—
কুড়িয়েছিলাম কিছু স্বপ্নবৈভব।
কুড়িয়েছিলাম মালোপাড়া, কিশোরীর সংসার,
কিংবা চৌধুরীকন্যার মনহরণী হাসি।

বিদ্যালয়ে জ্ঞান কুড়ানোর ছলে—
কুড়িয়েছি মালোতীর প্রেম, নুপুরের ঘ্রাণ।
কলেজ ক্যাম্পাসের সে কি অর্বাচীন নেশা!
অষ্টাদশীর হাসির আঁড়ালে কিনেছিলাম একবুক দুঃখ।
বিশ্ববিদ্যালয়ে জোস্নাছোঁয়া দূরত্বে আমার বসবাস।

প্রতিটি পরীক্ষার ফাঁকে ফাঁকে—
কুড়িয়েছিলাম কত শত স্বপ্নপ্রাসাদ!
কবে যে হাওয়ায় মিলিয়েছে সেসব!
এখন আর খুব বেশী মনে পড়ে না।

এই অবেলায় তোমার কাছে এসে——-
আমি আর কোন স্মৃতি কুড়োতে চায় না।
চলো জীবনফুল,
এবার একটা জীবন ফোটাই,
কিংবা জীবন খুঁজতে খুঁজতে আমরা পৌঁছে যাই—
অনাকাঙ্ক্ষিত এক মৃত্যুর দুয়ারে।
চলো প্রিয়তমা, আমরা আরেকবার —-
সত্যিকারের জীবন কিংবা মৃত্যু কুড়াই।

****————————————****

মোট পড়েছেনঃ ২,৬০২জন আজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

  1. প্রিয়তমার কাছে কঠিন-সুন্দরতম প্রস্তাব-প্রত্যাশা ,
    জীবনের প্রতিটি পরত ছুঁয়ে ছুঁয়ে কত কিছুই না দেখে দেখে ফেলে আসা।

  2. দারুণ এবং চমৎকার লেখা। জয় হোক ভালবাসার — চলো প্রিয়তমা, আমরা আরেকবার —-
    সত্যিকারের জীবন কিংবা মৃত্যু কুড়াই।
    শুভ কামনা রইল ভাই।

  3. আহা! প্রিয়তমের হতে হাত রেখে
    মৃত্যুর দুয়ারে যেতেও আমার আপত্তি নেই
    অঞ্চল ভরে মৃত্যু কুড়াতেও নেই কোনো ভয় সংশয়

    দারুণ লিখেছেন ভাইয়া

  4. প্রতিটি পরীক্ষার ফাঁকে ফাঁকে—
    কুড়িয়েছিলাম কত শত স্বপ্নপ্রাসাদ!
    কবে যে হাওয়ায় মিলিয়েছে সেসব!
    এখন আর খুব বেশী মনে পড়ে না।

    সুন্দর ভাবনার প্রকাশ, খুব ভালো লাগলো ভাই।

  5. বাপরে বাপ এতো এতো প্রেয়সী, ভালোলাগা জীবনের প্রতি বাঁকে বাঁকে ! শেষপর্যন্ত একজন ই থাকে বা থাকলো যার কাছে নতুন জীবন ফোটানো হয় আর আমৃত্যু পাশে থাকা হয়। মৃত্যু খুঁজতে হয়না জীবন নিজেই পৌঁছে দেয় মৃত্যুর দুয়ারে। খুব ভালো লাগলো। শুভ কামনা রইলো

  6. চলো প্রিয়তম, আমরা আরেকবার —-
    সত্যিকারের জীবন গড়ি
    মানুষ বাঁচাই বার বার।
    একটু সান্তনা খুঁজলাম বন্ধু।
    শুভ কামনা।

  7. হ্যাঁ, কবি দাদা। জীবনভর যা কুড়িয়েছি, কিছু পেয়েছি, কিছু আবার বৃথাও হয়েছে। তবে এখন আমাদের কারোর মৃত্যুকেই কুড়াতে হবে। যেটি এই জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে মেশা।
    আপনার লেখা সব কবিতাই আমাকে মুগ্ধ করে, শ্রদ্ধেয় কবি দাদা।
    শুভকামনা কামনা থাকলো।

  8. এই অবেলায়ও স্মৃতি নিয়েই যেতে হয় আসলে, স্মৃতি না থাকলে সে তো নতুন মানুষ,
    নতুন পরিচয়ে 🙂

    ভালো লেগেছে খুব।
    শুভ কামনা।

মন্তব্য করুন