তুমিময় !

তুমি আমার প্রেমময় ভালবাসা।
তাতেই পাই বেঁচে থাকার আশা-ভরসা।

তুমি আমার প্রাণ ভ্রোমরা হৃদয়-মন।
তাই থাকো তুমি অনুভবে আমার সারাক্ষণ।

তুমি আমার প্রিয় সখা প্রাণ সজনী।

তোমারই ভাবনায় কেটে যায় দিবস ও রজনী।

তুমি আমার সুখ দুঃখ পাখির কলতান।

তাই দুঃখ ভুলে গাই সুখী জীবনের জয়গান।

 

তুমি আমার নয়নের আলো নয়নের তারা।

তাই অবাবস্যার অন্ধকারেও হই না পথহারা।

তুমি আমার আনন্দ উচ্ছ্বাস আর বিশ্বাস।
বেঁচে আছি সেই ভরসায় নিয়ে প্রতিটি নিঃস্বাস।

 

তুমি আমার ভালবাসার লাল গোলাপ।
জীবন যুদ্ধের কাঁটার আঘাতের অনন্য প্রলেপ।

তুমি আমার সুখের ক্ষণ আশার কিরণ।
সেই আনন্দে কেটে যায় আমার সারা দিনমান।

তুমি আমার আঁধার নও সুন্দর ভোরের অনন্য আলো।
সেই আলোর ঝলকানিতে কেটে যায় জীবনের অন্ধকার কালো।

তুমি আমার জীবন মরণ  সুখ আনন্দ বেদনা।
বুঝতে পেরেছি তুমিই আমার শেষ ভরসা সুখেরই ঠিকানা।

 

তুমি আমার প্রাণেশ্বরী ফুলেশ্বরী হৃদয়ের রাণী।

ভালবাসায় ভরপুর প্রেমময় অমর প্রেম-কাহিনী।

মোট পড়েছেনঃ ৭৬৫জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. “তুমি আমার প্রাণেশ্বরী ফুলেশ্বরী হৃদয়ের রাণী।
    ভালবাসায় ভরপুর প্রেমময় অমর প্রেম-কাহিনী। “
    তোমাকে নিয়ে প্রেম কাহিনী
    বিরহ বেদনায় কাতর জানি।
    ভাল লাগলো। শুভ কামনা।

    1. দাদা, কবিতার দিয়ে সুন্দর এবং প্রাণোচ্ছল মন্তব্য আমাকে মুগ্ধ এবং উৎসাহিত করেছে। প্রত্যাশা সব সময় আমাদের মতো নবীন লেখকদের পাশেই থাকবেন । শুভেচ্ছা অফুরান ।

    1. জ্বি দিদি, তুমিহীনা থেকে তুমিময় । আপনাদের সুন্দর মন্তব্য নবীন লেখক হিসেবে আমাকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করে সব সময়। আপনাদের সমর্থনে একদিন হয়তবা একটা সুন্দর লেখা উপহার দিতে পারবো। ভালো থাকবনে। শুভ কামনা রইলো।

    1. তুমি ছাড়া মনে হয় আমাদের জীবন অপূর্ণ । সে কারনেই মনে হয় বার বার তুমিময়ের প্রকাশ। আপনার ভালো লাগা আমার কাছে অনুপ্রেরণ এবং উৎসাহ । ধন্যবাদ অশেষ , ভালো থাকবেন ভাই।

    1. খুব সুন্দর মন্তব্য — একরাশ ভালো লাগার ভালোবাসা ।আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। প্রীতিময় শুভেচ্ছা রইলো ।

    1. আপনার দারুণ মন্তব্যে উৎসাহিত এবং অনুপ্রাণিত হলাম । একরাশ প্রীতিময় শুভেচ্ছা আর শুভ কামনা রইলো ।

মন্তব্য করুন