মূল্যহীন অভিমান

ক্রিং ক্রিং ক্রিং…

ফোন হাতে নিতেই  থমকে গেল পুষ্প। অনেক অপেক্ষার পর অনেক প্রত্যাশিত আর কাঙ্খিত নম্বরে কল এসেছে দেখে নিস্তব্ধ হয়ে রইল পুষ্প। অশ্রুসিক্ত আঁখি বুকে সাইক্লোন, জলোচ্ছ্বাস কিংবা কালবৈশাখীর ঝড় বইছে। ভয়ঙ্কর তাণ্ডবে হৃদয়ের পাড় ভাঙ্গছে অবিরত। পুষ্প ফোন তুলে চুপ করে রইলো।

ফোনের ওপাশ থেকে একটা আওয়াজ এলো। তারপর সেও চুপ

পুষ্প সালাম দিয়ে আবার চুপ করে গেল

বাদল সালামের উত্তর দিয়ে কথা শুরু করলো

-কেমন আছো?

এই প্রশ্নে পুষ্পের প্রচণ্ড অভিমান হল। মনে মনে পুষ্প বললো তুমি জানো না আমি কেমন আছি,কেমন থাকতে পারি? তবুও এমন প্রশ্ন করতে পারো কি করে?

চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করলেও তা চেপে রেখে দীপ্ত কন্ঠে বললো….

-ভালো আছি। তা কী মনে করে ফোন দিলেন?

-কেনো ফোন দেওয়া বারণ?

-না তা ঠিক নয়। এতো দিন ফোন দেননি তো তাই বললাম।

-হুম।

– তা আপনি কেমন আছেন?

-বাড়ি ফিরার পর থেকে খুব ভালো ছিলাম। গত কয়েক দিন থেকে একটু সমস্যায় আছি।

পুষ্প আগে থেকেই জানতো তার সমস্যার কথা। তবুও জিজ্ঞেস করলো

-কি হয়েছে?

-ঐ আর কি পারিবারিক ঝামেলা!

বলেই বলতে শুরু করল তার সমস্যার কথা। পুষ্প নিঃশব্দে শুধু শুনছে। একটু পর বাদল জিজ্ঞেস করলো

-কি হলো?

-কি হবে!

-চুপ করে আছো যে!

-শুনছি।

-কিছু বলবে না?

-কী বলবো?

-কিছুই বলার নেই! ওহ ফোন তো আমিই করেছি।

-হুম

-কী করছো?

-কিছু না।

-আগামী বইমেলার জন্য বই রেডি করেছো?

-না।

-কেনো,এবার বই পাবলিস্ট করবে না?

-না,আমি আর লেখালেখি করি না।

-মাঝে মধ্যে তো দেখি সোনেলায় পোস্ট করো।

-ঐ আর কি! টুকটাক লিখি

-অফিস করছো?

-না।

-কেনো? জব ছেড়ে দিয়েছো!

-হ্যাঁ।

-জব ছেড়ে দিলে কেনো?

-এমনিই।

-খুব ভালো। চাকরি বাকরি ছেড়ে দিয়ে সংসারী হয়ে ওঠো। সেটাই ভালো।

-হুম।

-আচ্ছা রাখছি।

-ঠিক আছে।

-ভালো থেকো

-আপনিও ভালো থাকবেন।

বাদল ফোন কেটে দিল। পুষ্প ভাবলো সত্যিই ফোন কেটে দিল! কেনো সে বুঝতে পারলো না কি চলছে পুষ্পের হৃদয়ের। এতো নিষ্ঠুর কেউ কী করে হয়? পুষ্প আর সহ্য করতে পারছিল না। সাথে সাথে কল ব্যাক করল পুষ্প। কিন্তু ওপার থেকে নারী কন্ঠ ভেসে এলো

আপনি যে নম্বরে ফোন করেছেন তা এখন…..

পুষ্প বুঝলো অভিমান আকড়ে ধরে থাকলে শুধু যন্ত্রণাই পেতে হয়। অভিমানের মূল্য দিয়ে কেউ মান ভাঙ্গায় না কখনো।

মোট পড়েছেনঃ ১,৪৫৪জন আজ পড়েছেনঃ ০জন

৩৪টি মন্তব্য

  1. দুরত্ব একদিন সব কিছু কেড়ে নেয়। এমনকি প্রতিউত্তরের ভাষা একসময় হারিয়ে যায় চিরচেনা স্বর শুনতে পেলেও। দলা-দলা অভিমান গুলো কাউকে ভালো থাকতে দেয় না। অদেখা-না পাওয়ার বিনিময়ে অর্জন করা অভিমান গুলো আগ্নেয়গিরির মতো ফুটতে থাক একবুক যন্ত্রণার লাভায়। অপেক্ষার জল তাতে অগ্নুৎপাত ঘটায়। দহনে জর্জরিত হয়ে যায় প্রকৃতি / জনপদ।

    একান্ত অনুভূতিতে ভালোলাগা রইলো।
    নিয়মিত লিখুন, ব্লগে আপনাকে না দেখলে ভালো লাগে না প্রিয় লেখক।
    ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹

    1. আমারও কী ভালো লাগে এখানে না এলে?
      আবার খারাপও লাগে কারো লেখা না পড়ে শুধু নিজে পোস্ট করা। একদম সময় পাচ্ছি না আপু

      নিয়মিত অবশ্যই হবো।

      কৃতজ্ঞতা অশেষ আপু
      দুর্দান্ত মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ

  2. বরাবরের মতো ভালো লেখনী দিদি।

    ইদানিং আপনার লেখা কম কম পাই।
    দিদি রান্নাবান্না নিয়ে ইউটিউবে ব্যস্ত।
    আবার রান্না করে একা একা খেয়ে থাকেন 😭

    1. ঠিক বলেছেন দাদা
      লেখা-লেখিতে একদম সময় দেওয়া হচ্ছে না
      আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
      ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়

  3. শিরোনামেই বাজিমাৎ! এরপর আর বিষয়বস্তু বুঝতে বাকি থাকেনা কিছু। অভিমান মূল্যহীণই হয়ে থাকে সময়ের বৈচিত্রতায়।
    ভালবাসা জেনো সুরু💗

      1. মিষ্টি আপু -১ সাবিনা আপু
        মিষ্টি আপু-২ বন্যা আপু
        দু’জনকেই মিষ্টি আপু বলি তো
        আগে সাবিনা আপু কে ডেকেছিল তাই উনি-১
        পরে আপনাকে ডেকেছি তাই আপনি -২

        আপনারা দুজনেই খুব খুব মিষ্টি। দেখতেও আর আন্তরিকতায়,ভাষায়

  4. কখনো কখনো অভিমানটা উলুবনে মুক্তা ছড়ানোর মতোই হয়ে যায়। যার জন্য অভিমান, প্রতীক্ষা সে-ই যদি না বুঝে তখন নিজেকে একটা কীট মনে হয়। ভালো থাকুন সুস্থ থাকুন

  5. অভিমান নিয়ে দারুণ অনুভূতির প্রকাশ — পুষ্প বুঝলো অভিমান আকড়ে ধরে থাকলে শুধু যন্ত্রণাই পেতে হয়। অভিমানের মূল্য দিয়ে কেউ মান ভাঙ্গায় না কখনো। — শুভ কামনা রইলো।

      1. ‘আন্তরিক ধন্যবাদ জানবেন দাদাভাই
        ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়’

        এই লেখায় এমনটি তো দেখতে পাচ্ছি!!
        এটি লেখা যাবে না এমন কিন্তু না।

      2. এটা তো কপি পেস্ট নয় লিখে লিখে দেই
        কথা গুলো একই। আমি ভেবেছিলাম এভাবে সম্বোধন করলে আন্তরিকতা প্রকাশ পায়।
        আচ্ছা বেশ
        এখন থেকে সবাই যেমন রি-কমেন্ট করে আমি তেমনই করবো

    1. আসলে অভিমান করার আগে ভাবা উচিত
      যার উপর অভিমান করা হয় সে তার যোগ্য কি না
      এ ক্ষেত্রে বড্ড বোকা পুষ্প

      আপনিও ভালো থাকবেন ভাইয়া
      ধন্যবাদ অশেষ

  6. অভিমান খুবই খারাপ। তিলে তিলে শেষ করে দেয় সবকিছু। সব সময় বুকে একটা ভারী পাথরের মত চেপে বসে দম বন্ধ হয়ে যাবার অনুভুতি পেয়ে বসে।

    পুস্প যেন লেখা চালিয়ে যায়, আর সোনেলায়ও নিয়মিত আসে।

    শুভ কামনা।

    1. পুষ্প লিখবে কি না তা জানি না
      তবে সুরাইয়া লিখবে আর সোনেলায় নিয়মিতও থাকবে। শুধু একটু সময় লাগবে

      ধন্যবাদ ভাইয়া

  7. অভিমান আকড়ে ধরে থাকলে শুধু যন্ত্রণাই পেতে হয়। অভিমানের মূল্য দিয়ে কেউ মান ভাঙ্গায় না কখনো।
    —————–চমৎকার কথা।

মন্তব্য করুন