করোনার সেবক

বেঁচে থাকলে  দেখা হবে

 প্রিয়তম তোমার সাথে।

 যাচ্ছি করোনা যুদ্ধে

 মৃত্যুকে নিয়ে হাতে।

 যদি ফিরে আসি তবে

তা বিজয়ের বেশে।

করোনামুক্ত নির্মল সুস্থ

 সুন্দর পরিবেশে।

 আর যদি ফিরে না আসি

 আসবেনা মোর দেহ।

করোনা যুদ্ধে চলে গেছি

কাঁদবেনা স্বজন কেহ।

 মৃত্যু তো হবেই তবে

সব মৃত্যু,মৃত্যু নয়।

  আমার এই  মৃত্যু কেবল

 শত্রুকে করতে জয়।

 রক্তে মাংসে বেঁচে থাকলে

 শুধুই বেঁচে থাকা।

 বেঁচে থাকলে অন্তরেতে

 অমরত্ব ধরে রাখা।

সে বেঁচে থাকায় নেই কোন

 ক্ষয়ে যাওয়ার ভয়।

মরে গিয়েও  হয়ে থাকবো

অমর ও অব্যয়।

মোট পড়েছেনঃ ৬৯৩জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. করোনায় মৃত্যু হলে অমর হবেন । তবুও এ মৃত্যু কাম্য নয় কারো। করোনা যোদ্ধাদের জন্য বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। ভালো থাকবেন সুস্থ থাকবেন

  2. আপ্লুত হলাম ভাই। এদেশের সম্মুখসারির করোনা যোদ্ধাদের প্রতি বিনম্র ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি।

    চমৎকার পোষ্ট লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন সবসময়।

  3. সবারই মরতে হয় একদিন, যে মৃত্যু বরণ করা হয় অপরের কল্যাণে, অমরত্ব পাবার প্রত্যাশায় সেটা মৃত্যু নয়। মহামারীর বিরুদ্ধ-যুদ্ধে সম্মুখ সারির সকল যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সালাম জানাই। তারা অমর হয়ে থাকবেন মানুষের অন্তরে অমর হয়ে।

    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করুন