বড় বাবুর খাদ্য

 

অফিসের বড় বাবু ধরে শুধু কান্না,
একটাই চাওয়া তার,মান-সম্মান না।

মুখ ফুটে কারো কাছে সেটা তিনি চান না,
যত পান তত চান, বলে না সে “আর না”।

খাদ্যও এর মতো নিয়মিত খান না,
ভ্রুক্ষেপ নেই বউ কি করেছে রান্না।

ফাইলটা খোলা রেখে কোত্থাও যান না,
আটকে তা লুফে নেন টাকা-হীরা-পান্না।

বিনোদনও একটাই, কৌতুক – গান না,
উনি শুধু ঘুষ চান, না পেলেই কান্না।

মোট পড়েছেনঃ ৭৪১জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. হা হা হা ঘুষ না পেলেই কান্না। বড় বাবুদের খাদ্য তালিকায় শুধু ঘুষ আর ঘুষ। দারুন লিখেছেন। ঘুষখোর রা এমনি হয় তাদের ধ্যান, জ্ঞান, নেশা ঐ এক জায়গায় আটকে থাকে। শুভ কামনা রইলো

  2. যেদিন
    হাসপাতালের বিছানায়
    শরীরটা নড়বে না
    সেদিনই খুলে যাবে
    পাপের হাড়ির ঢাকনা

    একেলা কাঁদবেন তিনি
    বে হিসেবি কান্না
    কর্ম ফল সাথে যাবে
    আর কেউ যাবে না

    দারুন ভাইজান

মন্তব্য করুন