পাখিটি আর ফিরে আসে না
হৃদয়ের খাঁচা ভেঙে ওড়ে যায় বসন্ত দেবী
যে শুধু মরতেই ভালোবেসে
বাঁচতে ভালোবাসে না
কালের ক্ষত বুকে নিয়ে নিয়ে
ফিরে আসে অন্তঃসত্ত্বা মাধবী মেঘ
যে হাসতে গেলেই ঢেকে ফেলে রোদ
খসে পড়ে অন্ধ পাহাড়
ধ্বনিত বাতাসে ছিঁড়ে পড়ে
সাদা ভাল্লুকের সাদা কান্না
যে যন্ত্রণায় অসীম বছর বোবা বৃক্ষ
হাসে না আর হাসে না
পাখির মতো বড়ো হয়ে ফিরে আসে
পাখিটির শ্রমিক সন্তান
পাখিটি ফিরে আসে না! পাখিটি ফিরে আসে না।
মোট পড়েছেনঃ ৯০৮জন
আজ পড়েছেনঃ ০জন
চমৎকার উপস্থাপন
অতুলনীয় লেখা শুভ কামনা রইলো
ধন্যবাদ দাদা
পাখির মতো বড়ো হয়ে ফিরে আসে
পাখিটির শ্রমিক সন্তান
পাখিটি ফিরে আসে না! পাখিটি ফিরে আসে না। বেদনায় ভরে যায় মন এই একটি কথায় পাখিটি ফিরে আসে না। খুব ভালো লাগলো প্রতিটি লাইন , শব্দ চয়ন। শুভ কামনা রইলো
ধন্যবাদ আপু কৃতজ্ঞতা
পাখিটি একদিন প্রাণ খুলে ভালোবাসুক।
পাখিটি ফিরে আসুক তার আপন খাঁচায়।
এ কামনা করি।
ভালো লাগলো, দাদা।
কৃতজ্ঞতাদাদাভালোথাকুনসবসময়
সুন্দর লেখা।
ধন্যবাদ দাদা ভালো থাকুন সবসময়
ভালো লাগলো
ধন্যবাদ কবি ভালো থাকুন সবসময়