কৈফিয়ত

আজ আর হাজারটা কৈফিয়তের ডালি সাজিয়ে,
নতজানু হয়ে বসতে হয় না তোমার সামনে।
বলতে হয় না জান!
আমি ঠিক আছি,
এতো ভেবো না তো
কিচ্ছু হবে না আমার,
যতোদিন তুমি শ্বাস-প্রশ্বাস নেবে,
ততোদিন কিচ্ছুটি হবে না আমার!

আজ আর তোমাকে কৈফিয়ত দিতে হয় না বলে
পথ চলতে হয় না গুটি গুটি পায়ে,
ধাপ ফেলতে হয় না গুনে গুনে,
সীমার বাঁধন পেরুতে হয় না ভয়ে ভয়ে।

হুট করে ঘর ছেড়ে বেড়িয়ে,
পথে পথে ঘুরে ক্লান্ত শরীরে,
বেওয়ারিশ পথিকের মতো রাস্তায় বসে,
অকারণ ফোন ঘাঁটাঘাঁটি করে,
সমস্ত সংযোগ বিচ্ছিন্ন করে,
তুমি খুঁজবে হঠাৎ মনে হলে!
আমার উপস্থিতি জানানোর জন্য,
অস্থির হয়ে ওঠে না মন,
কেঁপে উঠে না বুক।

আমার আজও খুব ইচ্ছে করে
অপরাধীর মতো নত-মস্তকে
তোমার সামনে বসে বলতে জানু!
মাস্ক না নিয়েই বাইরে গিয়েছি,
হ্যান্ড স্যানিটাইজারও সাথে নেইনি।

আর তুমি মিষ্টি ধমকের সুরে বলবে
তুমি আমার একটা কথাও শুনবে না?

মোট পড়েছেনঃ ১,৭৭৪জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

    1. আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
      ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়

      আপনিও দারুণ লিখেন। গল্পের পর্ব মিস করার কারণে খৈ হারিয়ে গেছে।

  1. আর তুমি মিষ্টি ধমকের সুরে বলবে
    তুমি আমার একটা কথাও শুনবে না?
    এটাও কিন্তু আপু ভালবাসার একটি সংজ্ঞা। দারুন হয়েছে। শুভ কামনা রইলো।

  2. কৈফিয়ত দেয়ার যাতনার চাইতে কৈফিয়ত চাওয়ার মানুষকে হারিয়ে ফেলার কষ্ট বেশি। ফিরে আসুক সে কৈফিয়তের ডালা নিয়ে,,

    শুভ কামনা 🌹🌹

    1. সে ফিরুক না ফিরুক
      স্বস্তিতে থাকুক ভালো থাকুক
      সব সময়ই তার জন্য শুভকামনা

      আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
      ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় 💜💜💜

মন্তব্য করুন