সুখের ছোট্ট কুঠুরি

ছোট ঘর ছোট আশা,
ছোট প্রাণে ভালবাসা
ছোট চাওয়া ছোট পাওয়া,
সুখদুঃখের দাবিদাওয়া।

ছোট পিড়িতে ক্ষণিক আসর
পঙ্কিলতার নেই যে পশর।
ছোট হৃদয়ের গভীরতায়
নিজের তল খুঁজে পাও কি সেথায়?

ছোট কথা ছোট ব্যথা,
ছোট ছোট ব্যাকুলতা।
ছোট ছোট কত স্মৃতি,
আনন্দসীমার ইতিউতি।

ছোট ছোট বুলিতে দিগন্ত প্রণয়
কাছেপিঠে টানে সে মহৎ হৃদয়।
ছোট ভাবো তবু ছোটতো নয়
তুমি বড়ো বলে তাই কি সব সয়?

————

ছবি- ব্লগার শবনম।

মোট পড়েছেনঃ ৯৬২জন আজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

  1. “ছোট ঘর ছোট আশা,
    ছোট প্রাণে ভালবাসা”
    ছোট ছোট দু:খ ব্যাথা
    ভুলে গিয়ে শান্তির আশা
    মন প্রাণ উজাড় করে
    দিয়ে যাও ভালবাসা।
    ভাল লাগলো। শুভ কামনা।

  2. এবার একখান ছড়া পেলাম। ভাই খুব ভালো লাগলো। চাওয়া পাওয়া যত ছোট হয় ততই আক্ষেপ কম থাকে, কষ্ট কম হয়।এমন সুখ সারাজীবন জড়িয়ে থাকুক ছোট্ট কুঠুরিতে। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো

  3. সুন্দর ছড়ায় যত যত কুট্টি চাওয়ার কথা/ইচ্ছে বলা হয়েছে
    তাতে তো কিছু বাদ পড়ছে বলে মনে হচ্ছে না।
    এই-ই যদি ছোট্ট কুঠুরি হয় বড়টি না জানি কী কী নিয়ে হাজির হবে।
    ছড়ায় স্বাগত।

    1. ছোট সবকিছুতেই শান্তি ভাইয়া, যত বেশী চাওয়াপাওয়া কস্টের ভাগও সেখানে বেশি। আর হ্যা, ছড়া বিভাগ এড করার জন্য অসংখ্য ধন্যবাদ।

      শুভকামনা ভাইয়া।

  4. ছোট ঘর ছোট আশা,
    ছোট প্রাণে ভালবাসা
    ছোট চাওয়া ছোট পাওয়া,
    সুখদুঃখের দাবিদাওয়া।

    মহান সৃষ্টিকর্তার কাছে নিজের জন্য বেশিকিছু চাইতে নেই। আপনার কবিতার প্রথম প্যারা হতে কোটেশন করা চার লাইনের মতনই চাওয়া হোক। আমি এখানেই থেকে গেলাম, দাদা।
    আপনার জন্য শুভকামনা থাকলো।

মন্তব্য করুন