মুখোশপরা

ঈশ্বর কী জানে–
সৃষ্টি সেরা মানুষ ভুলে গেছে‌ আমায়;
.
         আমার সৃষ্টি কবিতা ভালো থাকা শিখায়
         ভুলে গেছে ভুলে যাক- বিকল্প তাঁর স্বাদে
         তোমার মানুষ এমনেই গরম শরীর খোঁজে।
.
ঈশ্বর কী জানে–
মুখোশ তাঁর খুলে রেখে গেছে আমায়;
.
         তোমার সৃষ্টি মাংসপেশী মানুষ বুঝে নাই
         চলে গেছে চলে যাক- বিকল্প কার ঘ্রাণে
         তোমার মানুষ এমনেই ভোগ বিলাসী টানে।
.
ঈশ্বর আমি তাঁকে দেখি–
যেমন খুশি তেমন সাজে– ইচ্ছে বোবা হয়;
তোমার সৃষ্টি মানুষ সাজা সহজ বিষয় নয়।
মোট পড়েছেনঃ ৮৪১জন আজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. বাহ্ দারুন। মুখোশ নিয়েই কাটাতে হবে, সবকিছু নিরবে ,বোবা সেজে দেখে যেতে হবে। মানুষ সেজে থাকা সহজ বিষয় নয়। ভালো থাকুন সুস্থ থাকুন

  2. ঈশ্বর জানে মানুষ সহজেই সহজাত মুখোশ এঁটে ভুলে থাকে কৃতকর্ম।
    “ঈশ্বর আমি তাঁকে দেখি–
    যেমন খুশি তেমন সাজে– ইচ্ছে বোবা হয়;
    তোমার সৃষ্টি মানুষ সাজা সহজ বিষয় নয়।”

  3. তোমার সৃষ্টি মাংসপেশী মানুষ বুঝে নাই
    চলে গেছে চলে যাক- বিকল্প কার ঘ্রাণে
    তোমার মানুষ এমনেই ভোগ বিলাসী টানে।

    চমৎকার কাব্য

মন্তব্য করুন