বেনীআসহকলা

রুক্ষতাকে বশ করে নেমেছে অঝোর ধারা
সকাল-সন্ধ্যা ক্লান্তিহীন,
জলতরঙ্গ ছন্দে আনন্দে
রন্ধ্রে রন্ধ্রে পুলকিত আবেশে;
প্রাণের স্পন্দনে-
আগুর বর্ষা এসেছে যেন রাগে অনুরাগে।

মিলনের আবডালে, মৌন সম্মতিতে
তুমি-আমি আর কবিতা,
বেনীআসহকলা’র প্রজ্জ্বলিত সাজে
অসীম বৈচিত্রকান্তের লীলায়;
এপারে ওপারে-
খুনসুটিতে মত্ত মুখোমুখি প্রেম প্রণয়ে।

মোট পড়েছেনঃ ৯৫৮জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. ইস কতদিন পর আপনার এমন সুন্দর একটি কবিতা পেলাম। খুব ভালো লেগেছে ভাইয়া। ভালো থাকবেন নিরাপদে থাকবেন। নিরন্তর শুভকামনা রইলো

মন্তব্য করুন