বিবর্ণ জীবনের আল্পনা

 

নিতান্তই অনন্যোপায় হয়ে,
মেনে নিতে হলো অপ্রত্যাশিত এই বিরহ।
অনাকাঙ্ক্ষিত এই বিরহী সময়কে,
সঙ্গে নিয়ে/ সঙ্গী করে দু’চোখের ক্যানভাসে-
এঁকে দিলাম স্বপ্নীল সুখের আল্পনা।

বড্ড ফ্যাকাসে হয়েছে সে আল্পনা।
তাই দেখে নিরূপায় হয়ে বেরিয়ে পড়লাম পথে,
পথে পথে ঘুরে ঘুরে বিভিন্ন রঙ নিলাম চেয়ে।

তুষার থেকে সাদা
কৃষ্ণচূড়া থেকে লাল
নীলাকাশ থেকে নীল
আবলুস থেকে কালো
সর্ষে ফুল থেকে হলুদ
গোধূলি থেকে ধূসর

প্রচণ্ড উত্তেজিত!
আর ফ্যাকাসে থাকবে না আমার আল্পনা।
সবগুলো রঙ নিয়ে বসে পড়লাম আল্পনা রাঙাতে,
এ কি! এতো গুলো রঙের স্পর্শেও রঙিন হলো না
কষ্ট পেয়ে হাল ছেড়ে দিলাম অবশেষে।
ঠিক তখনই রঙ গুলো সব-
চেঁচিয়ে উঠে বললো বোকা মেয়ে!
বিবর্ণ জীবনের আল্পনা কোনো রঙেই রাঙানো যায় না।

মোট পড়েছেনঃ ১,৪৩৮জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. “বিবর্ণ জীবনের আল্পনা কোনো রঙেই রাঙানো যায় না” খুব সুন্দর বলেছেন।ভালো লেগেছে নতুন কিছু শব্দ পেয়ে কবিতাটিতে।

    1. আপনার/আপনাদের কবিতা পড়ে পড়ে ভোঁতা মস্তিষ্ক একটু একটু করে খুলতে শুরু করেছে বোধহয়। এর ক্রেডিট সম্পূর্ণ আপনার/আপনাদের

      কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
      ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়

  2. “চেঁচিয়ে উঠে বললো বোকা মেয়ে!
    বিবর্ণ জীবনের আল্পনা কোনো রঙেই রাঙানো যায় না।”
    ভাল লাগলো।
    আশায় বাঁধি ঘর
    রঙের আলপনায় রঙিন হয়ে উঠুক
    জীবনের বাতি ঘর
    শুভ কামনা।

  3. পরিপক্ক, সুন্দর একটি কবিতা পেলাম। বিবর্ণ জীবনের আল্পনা কোনো রঙেই রাঙানো যায় না- আমরা কতকিছুই না সাজাই, ভাবি অথচ জীবন টা যদি বিবর্ণ হয় তাহলে কোনো কিছুই আর রঙিন হয়না । ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সকাল

  4. জীবনের সঠিক রঙ খুঁজে পাওয়া কঠিন। একেক চোখে একেক রকম হয়ে ধরা দেয়। যেমন নিজের চোখে যেটা দেখছি অন্ধকার, অন্যের চোখে দেখা যাচ্ছে বাসন্তি! রঙের প্রতারণা দেখে দেখে একদিন ফুরিয়ে যায় বিবর্ণ জীবন।

    অনেক ভালো লাগা এই কবিতায়,
    এমন করে আপনিই লিখতে পারেন।
    শুভ কামনা ❤❤

মন্তব্য করুন