মেয়ে

  • যাকে এখনো দেখিনি, তার ছবিটা দেখে
  •          স্বপ্ন গুলো বাঁধি!
  •              স্বপ্ন,,
  • মাগো তোমায় নিয়ে স্বপ্ন দেখা
  •        নিত্য দিনের গান,
  • গয়না পাড়ার সেই মেয়ে টার
  •         পিতার অবদান!
  • তুমি যেমন হাসাও কাঁদাও
  •         খেলার সাথী হয়ে,
  • তেমনি আমার সোহাগ ঝরে
  •        তোমার মুখটা দেখে!
  • মারে তুমি ছিলে পুত্রী ধর্ম
  •         আলোয় ভরা ঘর,
  • শূন্য টাই পুণ্য হলো
  •        মায়ার ভূবন!
  • মারে চাওয়া পাওয়া রাইকো দূরে
  •           রাইকো পিতা মান,
  • মাতা পিতা ধন্য হবে
  •            হবে সমাজ কল্যাণ!
  • মাগো তোমায় নিয়ে স্বপ্ন দেখা
  •            নিত্যদিরে গান,
  • গয়না পাড়ার সেই মেয়েটার
  •           পিতার অবদান!
  • পরিপাটি নিয়ম নিতি
  •            নিতির একদণ্ড,
  • শিক্ষা নিয়ে ব্যস্ত থাকো
  •             সমাজ তোমার ধর্ম!
  • ধর্ম তোমার চলার সাথী  
  •            কর্ম পরিচয়,
  • সভ্যতা হয় যেন তোমার
  •          কর্ম সঞ্চয়!
মোট পড়েছেনঃ ১,০১৩জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. সন্তানের জন্য এমন গভীর ভালোবাসা, আত্নার মেলবন্ধন সব বাবার সাথেই জড়িয়ে থাকে। ভালো লাগলো কবিতা। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা

  2. সন্তানের প্রতি পিতার ভালবাসা কেমন হতে পারে তা আমি খুব ভালো উপলব্ধি করতে পারি। বিশেষকরে আমরা যারা পরিবার পরিজন ছেড়ে দূরে থাকি তারা খুব ভালো বুঝি।

  3. “মাগো তোমায় নিয়ে স্বপ্ন দেখা
    নিত্যদিরে গান,
    গয়না পাড়ার সেই মেয়েটার
    পিতার অবদান! “
    বন্ধু তুমি কি ভুলে গেলে
    মায়ের অবদান ?
    শুভ কামনা।

    1. কেমন করে ভুলবো আমি মায়ের অবদান,
      মেয়ের মমতা, পিতার স্নেহ দুটোই সমান।

      ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, ভালো থাকবেনা সব সময় শুভ কামনা।

    1. হে দিদি, পিতা মাতার সমস্ত স্বপ্ন সন্তানকে ঘিরেই
      যেন মানুষের মতো মানুষ করে তুলতে পারা।
      ভালো থাকবেন দিদি শুভ কামনা।

    1. ঠিক বলেছেন দাদা সন্তানের মঙ্গল প্রার্থনাই পিতামাতার কাছে বড় বিষয়।
      ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো।,

মন্তব্য করুন