শেষ-প্রহরের ভূষণ

শাপলা-শালুক ঢেউয়ের বুক চিড়ে রাতের আঁধারে
কানামাছি খেলে মিঠাপুকুরে নির্ঘুম মীনদের সঙ্গী করে।
আঁধারের প্রদীপ-শিখা তারার ফুলে নীলাম্বরের সেতারে
বিনিদ্র রাগ-রাগিনীর মৃদু ঝংকার ;
উর্বীরুহের শাখা-প্রশাখে ক্লান্ত-শ্রান্ত পাখ-পাখালির গার্হস্থ্য-জীবিকা;
প্রেতাত্মারা উঁকি ঝুঁকি দিয়ে যায় আলো-আঁধারির খাঁজে-ভাঁজে।

ব্যক্ত/অব্যক্ত পংক্তিমালা;
মনের সংকীর্ণতায় সবকিছু প্রকাশিত/অপ্রকাশিত –
গোলকধাঁধার চক্করে ঘূর্ণিপাকে ঘূর্ণায়মান।

মনন-দ্বার লৌহ-শিকলে আবদ্ধ;
নিকৃষ্ট পাখির কা-কা-কা স্বরে ব্যঞ্জন সুর সাধিয়া;
অশনি সংকেতের ধ্রুপদী ছুঁয়ে যায় কর্ণ-গহ্বরে।
চিত্ত হয়ে ওঠে ব্যাকুল-
কিসের দুন্দুভি বেজে যায় নিদ্রালু ভাবনার আকাশে!
ঈশানে ক্ষীণ রক্তিম আভা, আঁকিউঁকি নব-স্বপ্নের ভূষণ।

মোট পড়েছেনঃ ১,০৮৫জন আজ পড়েছেনঃ ০জন

৩১টি মন্তব্য

  1. মনন-দ্বার লৌহ-শিকলে আবদ্ধ;
    নিকৃষ্ট পাখির কা-কা-কা স্বরে ব্যঞ্জন সুর সাধিয়া;
    অশনি সংকেতের ধ্রুপদী ছুঁয়ে যায় কর্ণ-গহ্বরে।
    চিত্ত হয়ে ওঠে ব্যাকুল-

    ওরে বাবারে, এতো দেখি আরেক কুবিরাজ @sairas helal ভাই।
    এতো কঠিন শব্দে আমি খেয় হারালাম।

    1. শরম পাইলাম ভাই । কৈ হেলাল ভাই আর কৈ আমি। কি যে কন। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। খেই হারানোর কিছু নেই ভাইয়া । 🙄🙄

  2. গৃহবন্দী নই তবুও যেন বন্দীত্ব বরণ করে নিতে হয়েছে অযাচিতভাবেই। কিছুই ভালো লাগছেনা, সব বিষাদময় ঠেকছে দিদিভাই।

    সুন্দর লিখেছেন, শুভকামনা রইলো।

  3. মনের সংকীর্ণতায় সবকিছু প্রকাশিত/অপ্রকাশিত –
    গোলকধাঁধার চক্করে ঘূর্ণিপাকে ঘূর্ণায়মান। এমন ক্ষণে নব-স্বপ্নের ভুষণ গায়ে চড়িয়ে সূচনা হোক নব-দিনের।

    জানিনা কি বুঝলাম, মহারাজের দ্বৈত রুপ দেখতে পাচ্ছি। আগেই তিনি আমার অনেক দাঁত নিখোঁজ করে দিয়েছেন। বাকি গুলো শীঘ্রই ভেঙে যাবে এমন লেখা পড়তে পড়তে 🙁

    উর্বীরুহ! এর অর্থটা জানালে উপকৃত হতাম 🙂

    শুভ কামনা অনেক অনেক 🌹🌹

    1. ঠিক বুঝেছেন। 🤣🤣😋😋 আমি তো ভেবেছিলাম দাঁত আরো শক্ত আছে, আগেই যেহেতু পড়ার অভ্যাস আছে। উর্বীরুহ হচ্ছে গাছ। অসংখ্য ধন্যবাদ দাঁত ভাঙ্গার ভয় নিয়েও লেখাটি পড়েছেন, মন্তব্য করেছেন। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো অবিরাম

  4. করোনাকালে কঠিন সময়ে কঠিন শব্দের এক কবিতা পড়ে কবিতার ভেতরেই যেন ডুবে মরলাম। তবে হ্যাঁ, দিদি। কাককে নৃকিষ্ট পাখি বললেন কেন? কাকও কিন্তু আমাদের অনেকিছু বুঝিয়ে দেয়। যেমন: ঘর থেকে বের হবার সংগে সংগে কাক যদি কা-কা-কা করে ডাকে, তাহলে বুঝে নিতে হয় যে, পথে বিপদ আছে। কাক আমাদের জীবন চলার মাঝে আরও অনেককিছুর সাক্ষী হয়ে থাকে। তবু্ও কাক আমাদের চোখে নৃকিষ্ট পাখি!
    যাইহোক, আমরা এখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি। আপনার কবিতায় তা-ই বলে দিচ্ছে।
    আশা করি ভালো থাকবেন সবসময়।

    1. দাদা কাক আমাদের চারপাশের সব খারাপ জিনিস খায়, মৃত্যু সংবাদ পাই প্রিয়জনের তার স্বরে তাই তাকে এভাবে বলেছি। শুনেছি শেষপ্রহরে কাকের ডাক অমঙ্গলের বার্তা জানায়। পরিবেশের বান্ধব অনেক দিক দিয়েই তবুও সে নিকৃষ্ট পাখি। সুন্দর মতামতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো। শুভ কামনা

    1. হুম সেটাই ভাইয়া। আমিও ভাবিনি এতোটা আগাতে পারবো। কিভাবে যে কি হয়ে গেল। এভাবে কখন ই লিখিনি শুধুমাত্র আপনাদের অনুপ্রেরণা ও ভালোবাসায় পেরেছি এতোটা পথ আসতে। ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়। অবিরাম শুভ কামনা আপনার জন্য ও রইলো

  5. ভালো লাগল কবিতাটি।মনে রাখার মত একটি কবিতা।লিখতে থাকুন,দিদি।আর শততম মাইলফলক অর্জনে আপনাকে জানাই অভিনন্দন।

    1. অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ দাদা। খুব ভালো লাগলো আপনার শুভেচ্ছা ও শুভকামনা। আপনাদের অনুপ্রেরণা ও আশীর্বাদ আমার আগামীর পথচলা সুস্থ ও সুন্দর হোক এই কামনা রইলো

  6. কিসের দুন্দুভি বেজে যায় নিদ্রালু ভাবনার আকাশে!
    ঈশানে ক্ষীণ রক্তিম আভা, আঁকিউঁকি নব-স্বপ্নের ভূষণ।
    অসাধারণ কথামালা।
    শুভ কামনা সতত।

মন্তব্য করুন