একটি করোনার উপলব্ধি

হ্যাঁ, আমি বাংলাদেশী করোনা বলছি। আজ তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করবো।

আমাকে পাঠানো হয়েছে তোমাদের হাত ধরেই। আমি আসতে চাইনি তোমাদের মাঝে, তোমরাই আমাকে এনেছ। কে আমাকে তোমাদের মাঝে ছড়িয়ে দিয়েছে তা আমি জানি না, জানতেও চাইবো না কোনদিন। শুধু এটুকু বলতে পারি এদেশে আসার আগে আমি যদি জানতে পারতাম এটা চোরের দেশ তাইলে বিশ্বাস কর, আমি আমার রূপ বদলে আসতাম। যেহেতু আমি ভাইরাস আর আমারও বাঁচতে হবে তাই সংক্রমনের জন্য আমি সেই সব শরীর বেছে নিতাম যারা দূর্ণীতিগ্রস্থ, চোর বাটপার তাদের। একজন খুনি খুন করতে পারে একজন, দুজন, পাঁচজন, দশজনকে!!! কিন্তু দূর্ণীতি গ্রস্থরা একটা জাতি, একটা দেশকে মেরে ফেলতে পারে। তোমাদের হয়ে আমি ওদের মেরে এই ভাল কাজটুকু করতাম। আমি আসার পর দেখলাম এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে দূর্ণীতি। খুব কস্ট হলো দেখে। আমার খুব বড় শিক্ষা হয়ে গেছে তোমাদের দেখে। তাই আমি শপথ নিলাম এই যাত্রায় আমি এবং আমার সম্প্রদায় যদি বিলীন হয়েও যাই, আমি ঠিকই আবার ফিরে আসবো নতুন বেশে, এই দেশে। সংক্রামিত হবো সেই সকল শরীরে যারা যে কোন প্রকার দূর্ণীতির সাথে জড়িত। এ দেশকে সৎ ও ভালো মানুষের বাসযোগ্য করে তোলাই থাকবে আমার মূল লক্ষ্য। তবে সেটা তখনই সম্ভব হবে যদি আমার আসার আগে দেশটা যদি না মরে।

মোট পড়েছেনঃ ৮৭৪জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. দারুন বলেছেন। দূর্নীতি বাজদের শিক্ষা দিতে করোনাকেই দরকার নতুন রুপে, অন্য কোন উপায়ে। খুনী আর কয়টা খুন করতে পারে কিন্তু দূর্নীতি বাজরা পুরো একটা রাষ্ট্র কে শেষ করে দিতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই একটি কথার জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সন্ধ্যা

  2. এমনটি হলে তো করোনাকে আমরা আশির্বাদ হিসাবেই গ্রহণ করতাম, কিন্তু আপনার কল্পনাবিলাসী মনের সাথে তো বাস্তবের যোজন যোজন দুরত্ব।

    1. ‘করোনার’ জায়গায় প্রত্যেকে যদি নিজেকে রেখে চিন্তা করি তাইলেই হয়। শত বিয়োগাত্মক ঘটনার পরেও পজিটিভ থাকতে ইচ্ছা হয়।ভাল থাকবেন।

  3. দুই একজন চোর বা দুর্নিতী গ্রস্ত লোকদের নিয়ে দেশ বা জাতিকে বিচার করা যায় না।
    এটা চোরের দেশ বলে কি মিন করতে চাইলেন বুঝলাম না। এদেশে ও এখনো ভাল লোক গুলো আছে বলেই দেশটা এখনো টিকে আছে। সৎ রোজগার করে বিপদে মানুষের পাশে দাঁড়ানোর শত শত উদাহরন আছে।
    পাকি বসদের তেল মারা কিছু লোক আছে যাদেরকে ব্লাডি বাঙালী বললেও লোম খারা হয় না আবার এরকম লোক ও আছে। আবার কিছু লোক আছে ব্লাডি বাঙালী শোনার সাথে সাথে নাক মুখ পাঠাইয়া দেয়ার লোকও।

    1. ধন্যবাদ। আপনার কথার সাথে একমত হতে পারলাম না। দেশকে যারা চালাচ্ছে তারা কজন সৎ আছে, বিরোধী পক্ষের কজন সৎ আছে, সরকারী আমলা/চাকুরীজীবী কজন সৎ আছে, ব্যবসায়ী কজন সৎ আছে তা আপনি আমি খুব ভাল করেই জানি। হ্যাঁ আম জনতা অধিকাংশ সৎ সেটা মানি। একটি দেশ যারা চালায় তারা অধিকাংশ অসৎ থাকলে দেশ কখনোই এগোবে না। পিছিয়ে যেতে যেতে একসময় অর্থনৈতিক, রাজনৈতিক ধ্বংসের মুখে পতিত হবে।

মন্তব্য করুন