রাত গভীর, চোখে নেইতো ঘুমের লহর।
বিষন্নতার অসুখে পুড়ছে অন্তরাত্মা;
জীবননদী চমকে-ঢমকে মায়াজালে আটকে গেছে ।
কোথাও কেউ নেই-
তিমির রাত আর আমি জেগে আছি পাশাপাশি।
নেশার টানে দূরের কোনো মরু-প্রান্তরে;
অভিসার সাজায় ক্যাকটাস প্রসূন শয্যায় ।
দ্রুম শাখে হুতুম-পেঁচা ও দু’চোখ শূণ্যে ভাসিয়ে অপেক্ষারত;
নয়ন সরসী ভরে আছে রোদন জলে,
ব্যর্থতার ধূম্রজালে আষ্টেপৃষ্ঠে বাঁধা সাজানো স্বপ্নদৃশ্য;
তানপুরাতে অশনি সংকেতের ধ্রুপদী সুরের মূর্ছনা।
মোট পড়েছেনঃ ১,৮০০জন
আজ পড়েছেনঃ ০জন
অসাধারণ অভিব্যাক্তি।
সতত শুভ কামনা।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা
বিনিদ্র রজনী যখন কাটে
নানান ভাবনা এসে করে ভর।
পিছু ঠেলে যায় দিবা নিশি হায়
ভাবনায় কেঠে যায় মরুপ্রান্তর।
দিদি কঠিন ভাষায় লিখলেও লাগলো ভাল
শুভ কামনা।
দাদা আপনার কাছে এটা কঠিন লাগলো! কি যে বলেন।দিদিরে খালি লজ্জা দেন কেন? অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা দাদা। শুভ কামনা রইলো
অল্প কথায় যে অনুভূতির এত সুন্দর বহিঃপ্রকাশ হতে পারে তার জ্বলন্ত উদাহারণ। ভালবাসা অবিরাম। ভাল থাকবেন।
অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া। অজস্র শুভ কামনা রইলো। শুভ সন্ধ্যা
কবিতা এবং ছবি একদম——
🙂🙂 ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন
কঠিন কবিতা আপু, শুভ কামনা জানিয়ে গেলাম।
ভাইয়া আমার কবিতা কঠিন লাগলো? মহারাজের কবিতা যারা রেগুলার পড়ে তাদের কাছে এই কথা শুনতে হলো! ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
ব্যর্থতাকে পাত্তা দিতে নেই, এতে নিজেরই ক্ষতি। মনে সাহস রাখুন দিদিভাই।
হুম সেটাই। ধন্যবাদ ভাইয়া। আমার জন্য আশীর্বাদ করবেন। ভালো থাকবেন। নিরাপদে থাকুন
এক বালতি বিষাদ ঢেলে দেওয়া লেখা।
আহারে শূণ্যে-ভাসা চোখের যদি ডানা থাকত!
এক বালতি বিষাদ🤣🤣🤣! ডানা থাকলে তো আর কষ্টই থাকতো না, কষ্টগুলো সব উড়ে চলে যেতো অজানা কোনো খানে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া
তিমির রাত আর আমি জেগে আছি পাশাপাশি।
নেশার টানে দূরের কোনো মরু-প্রান্তরে;
অভিসার সাজায় ক্যাকটাস প্রসূন শয্যায় ।
——–দারুণভাবে গভীরতা বাড়ছে।
অজস্র অজস্র ধন্যবাদ ও ভালোলাগা। এমন অনুপ্রেরণা আর ভালোবাসায় সিক্ত হয়ে থাকতে চাই প্রতিনিয়ত । ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
অপূর্ব! শব্দচয়নে মুন্সিয়ানা দেখলাম।খুব ভাল লাগল দিদি।
ধন্যবাদ দাদা। খুব ভালো লাগলো আপনার মন্তব্য। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
পাঞ্জল শব্দের গাঁথুনি। লেখা পড়ে বিমোহিত হলাম।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
কবিতায় বিষন্নতার খনি।
কবিতা ভালো হয়েছে খুব।
শুভ কামনা ছোটদি।
ঠিক ধরেছেন দাদা ভাই। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নিরন্তর শুভকামনা ও শুভেচ্ছা