দিন দিন মুগ্ধতা বেড়েই চলেছে তোমার প্রতি। একটু একটু করে ব্যারোমিটারের পারদটুকু বাড়ছে, এক স্তর থেকে আরেক স্তরে। এমন একটা সময় আসবে যখন তোমার প্রতি আমার মুগ্ধতার উচ্চতা ছাড়িয়ে যাবে সুউচ্চ হিমালয়চূড়াকেও! সমুদ্রের বিশালতাকেও ছাড়িয়ে যাবে দৈর্ঘ্যে ও প্রস্থে! গণিতের সূত্রে ফেলে তখন তুমি যদি পরিমাপ কর এর আয়তনের, নিশ্চিত করেই বলতে পারি অন্য কেউই ধারে কাছে আসতে পারবে না আমার।
ভাবতে পেরেছ কি কখনো? তোমাতে কেউ মুগ্ধ হতে পারে এমন করে! তোমাকে ভালোবাসার অঙ্গারে পুড়ে ভস্ম করার অভিপ্রায়ে পড়ে আছি তোমার কাছেই। এরপর তোমায় গড়বো আবার, হৃদয়স্খলিত ভালোবাসা দিয়ে নতুন করে, যাতে তুমি বুঝতে পার প্রচন্ড ভালোবাসার সে কি সুখানুভূতি, প্রথম মৃত্যুর মধ্য দিয়ে! আমি এখন অগণিত আত্মার হাহাকার শুনতে পাই, ব্যর্থ প্রেমিক প্রেমিকার অস্ফুট কণ্ঠস্বরের কাতরতা বার বার তীব্র আঘাত করে বিচলিত করতে চায় আমাকে, কিন্তু পারে না। আমার দৃঢ়তার কাছে এদের শক্তি তো নস্যি। খোদার কাছে নতজানু হয়ে প্রার্থণা করি, আমি যেন এমনই দৃঢ় থাকি, তোমার প্রতি আমার মুগ্ধতায় যেন চিরজীবন আবিষ্ট থেকে যেতে পারি।
মোট পড়েছেনঃ ২,৬৭৩জন
আজ পড়েছেনঃ ০জন
একরাশ মুগ্ধতা । একরাশ ভালো লাগার ভালোবাসা । মনোহর ও মনোরম লেখনী
ধন্যবাদ। ভালবাসাময় হয়ে উঠুক আমাদের এই পৃথিবী।
তার প্রতি এতোটাই মুগ্ধতা! ঈশ্বর আপনার মনের আশা পূরণ করুন। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
ধন্যবাদ। লেখনীটাকে নেশায় পরিণত করার চেস্টা করছি। দোয়া করবেন। ভাল থাকবেন।
মুগ্ধতায় মুগ্ধতা।
ধন্যবাদ। ভাল থাকবেন ভাই।
ছোট অক্ষরের লেখা গুলি
পড়তে কষ্ট হলেও ভাল লাগলো
শুভ কামনা।
ধন্যবাদ। কেন যে ছোট দেখাচ্ছে বুঝতে পারছি না। ভাল থাকবেন।
সুন্দর।
ধন্যবাদ। ভাল থাকবেন।
প্রার্থনা কবুল হোক,
মুগ্ধতা বজায় থাকুক।
ধন্যবাদ। মুগ্ধতার সর্বোচ্চ সীমায় যেতে চাই। ভাল থাকবেন।
প্রকৃত ভালোবাসার বিকল্প আর কিছু হতে পারেনা। আর যে পায় সেই ভাগ্যবান। আপনার প্রার্থণা পূরণ হোক এটাই কাম্য।
প্রকৃত ভালবাসার সুধা পান করা মনের উৎকর্ষতার জন্য অপরিহার্য। ধন্যবাদ। ভাল থাকবেন।
অক্ষরগুলো এতো ছোট কেনো?
পড়তে কষ্ট হলো
বুঝতে পারছি না কেন ছোট দেখাচ্ছে। ধন্যবাদ। ভাল থাকবেন।