খোলস পাল্টিয়েছে সময়

দ্বিমুখী ধারাপাতে আমিই খুব পাকাপোক্ত;
▪
মানুষ কখনও মানুষকে গুনতে পারে না
দেখে না কেউ ভিতরে তাঁতানো আগুন
কথার বুলডোজারে ভাঙচুর স্বপ্নবাড়ি
মানুষ এখন শিকল ভাঙার কারিগর
সেই থেকে আজ-
জানিনা– শব্দে প্রচন্ড ক্ষোভ জমা রেখেছি,
উপেক্ষার তল্লাশিতে বহুবার
আটকানো মানুষ ছেড়ে গেছি বোবা দরজায়
দগ্ধ প্রাণের বিদায়ী সংবর্ধনা আমার- তোমাকে?
▪
যদি পৃথিবী থেকে সাময়িক ছুটির মহড়ায়
অতীত ভুলে ফের প্রস্তুতি সম্পন্ন করতে গেলে
আবারও আসব আমি। পায়ের আলতা শুঁকতে
শুদ্ধতার আগুনে পুড়িয়ে প্রকাশ্যে প্রেমিক হতে
তোমার নাহয়- এরপর সরাসরি কারো বিছানায়।
▪
মনে হলে খোঁজে নিও তুমি–
বিস্ফোরক শব্দে একটি বাক্য আমার
বিশ্বাসের ডেথ-সার্টিফিকেটে লিখে গেছি-
‘আমিও মানুষ ছিলাম; ভিটামিন ছিঃ যুক্ত’
মোট পড়েছেনঃ ৭৮৯জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. ডেথ-সার্টিফিকেটে আমিও মানুষ ছিলাম, ভিটামিন ছিঃ যুক্ত। অসাধারণ ভাবনার বহিঃপ্রকাশ। অন্যরকম ভাবনার লেখার ভক্ত আমি। ভালো থাকুন সুস্থ থাকুন

    1. ভিটামিন সি থেকে ছিঃ হয়ে যাই আমরা। সময়ের কাছে সবাই প্রকাশিত যে যতই লুকিয়ে রাখুক চাকচিক্য। ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সবসময়।

মন্তব্য করুন