আমি হবো প্রকৃতির মতো

হে নদী- তোমার আঁজলা ভরা জল-ঢেউ আমায় দাও,
আমার মন-বৈঠা যেন ভাসতে পারে সেই লহরীতে।
হে আকাশ- তোমার বিশালতা আমায় দাও,
আমার অন্তরিন্দ্রিয়ের ব্যাসার্ধ যেন ছুঁয়ে যায় তোমাতে ।
হে বৃষ্টি- তোমার বিশুদ্ধ-শীতলতা আমায় দাও,
আমার অগ্নিশোধিত চিত্ত যেন জুড়ায় হিমেল পরশে।
হে উত্তাল সাগর- তোমার গভীরতা আমায় দাও,
আমার অন্তঃকরণের গভীরতা যেন বিলীন হয় তোমাতে।

হে পবন- তোমার দূরন্তপনা, চঞ্চলতা, ব্যাকুলতা আমায় দাও,
তোমার মতো দূরন্ত, চঞ্চল হয়ে ছুটে বেড়াবো দিগন্ত থেকে দিগন্তে।
হে নির্ঝরা- তোমার অদম্যতা, দুঃসাহস আমায় দাও,
দূর্বার আকর্ষণে পতিত হতে পারি যেন মৃত্তিকার আলিঙ্গনে।
হে আদিত্য- তোমার শক্তি, উষ্ণতা আমায় দাও,
মনের ক্ষয়িষ্ণুতা, ব্যথাকে যেন রূপান্তর করতে পারি শক্তিতে।
হে বৃক্ষ- তোমার ধীরতা,স্থণুবৎ আমায় দাও,
শত কষ্ট, ঝড়-ঝঞ্ঝাটেও যেন নিশ্চল থাকতে পারি জীবনে।
হে অগ্নি- তোমার আলোক, তাপ, অগ্নিকুন্ডলী আমায় দাও,
হৃদয়ের সমস্ত জঞ্জাল,ব্যাধি, ঘৃণার্হ ছাইভস্ম করে দিতে।

মোট পড়েছেনঃ ৯৮২জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. ওয়াও দারুণ লিখেছেন দিদি।
    আপনার সকল আশা পূর্ণ হোক
    প্রকৃতির মতো হয়ে উঠুন শুদ্ধ নির্মল সতেজ প্রাণবন্ত

    আমিই প্রথম😏

  2. আমি হবো প্রকৃতি
    হে পবন- তোমার দূরন্তপনা, চঞ্চলতা, ব্যাকুলতা আমায় দাও,
    তোমার মতো দূরন্ত, চঞ্চল হয়ে ছুটে বেড়াবো দিগন্ত থেকে দিগন্তে।
    হে নির্ঝরা
    অসাধারণ শব্দশৈলী লেখা পড়ে ভালো লাগলো খুব।
    ভালো থাকবেন সবসময় শুভ কামনা দিদিভাই।

  3. দিদি ভাই আমি হবো প্রকৃতির মতন এটাতো আমার মনের কথা। শিরোনামটি দেখেই পড়া শুরু করলাম। এক কথায় অসাধারন। শুভেচ্ছা রইলো।

    1. সত্যিই খুব ভালো লাগলো আপনার মন্তব্য খানি। আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকবেন সবসময় এমন হাসিখুশি মনে। শুভ সকাল

মন্তব্য করুন