অনাহারীত মানুষ

নিরব সাগর ৮ মে ২০২০, শুক্রবার, ০৪:১৪:৩৮অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

সুষম বণ্টনে সজ্জিত পৃথিবীতে আমাদের আহার কই;কেউ তা বলতে পারেনা তাই আমরা অনাহারীত।

সভ্যতার এই শৌখিনতা বিলাসীতার কাছে আমাদের ক্ষুধা কিছুই নয়; তবুও অনাহারে থাকে আমাদের পেট।

 সময়ে চাকা ঠিকই চলছে অথচ আমাদের শরীর ঠিকমত চলে না; কারণ প্রতিনিয়ত আমরা থাকছি উপোস।

 সমাজপতিরা অনেক টাকা ব্যয় করে জাদুঘরে মমের মমি দেখতে যায়; তারপরও কেউ আমাদের দিকে তাকায় না।

কিন্তু প্রকৃতির জীবন্ত মমি আমরাই; আমাদের হাড় নাড়িভুঁড়ি শুকিয়ে পেট পিঠের সাথে ঠেকে গেছে।

আমাদের এই জীর্ণ-শীর্ণ মমিতে এক ফোঁটাও কোন খাঁত নেই; আছে শুধুই সামান্য কিছু রক্ত নিঃসরণ।

 সভ্যতা কিংবা সমাজপতি কোন কিছুই ছুঁয়ে দেখতে পারেনি আমাদের; যা ছুঁয়েছে তা কেবলই অপরিসীম ক্ষুধা।

 সৃষ্টির কারোর চোখে পড়ে না আমাদের মমি আকৃতির অবয়ব এই জন্য যে, আমরা কখনো থাকি না অনাবৃত।

৭৪৯জন ৬৫২জন

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য