অন্য রকম ভিন্ন

আমি কোন পৃথক নই,

নই ভিন্ন জাতের ~

ভিন্ন মতে জোর নেই

আবদ্ধ নেই কোন খাতের ।।

আকাশ ছোঁয়ার স্বভাব আছে

মুক্ত চিন্তায় থাকি বেশ ~

বাঁধন হারা পাখীর ডানায়

দামাল হাওয়ায় উড়াই কেশ  ।

আমি একটু অন্য রকম

ভিন্ন প্রেমে মজি ~

প্রলয় ঝরা, কলুষিত ভরা

ইতিবাচক খুঁজি  ।

আমি না হয় হলাম একটু

অন্য রকম  ভিন্ন ~

খুঁজে দেখো,  যতনে রেখেছি ~

ভালবাসা তোমার জন্য ।।

~~~~~~~~~~~~~~~~

রচনা কাল ঃ ০৬/০৫/২০২০

মোট পড়েছেনঃ ১,২০৮জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. “আমি একটু অন্য রকম
    ভিন্ন প্রেমে মজি ~
    প্রলয় ঝরা, কলুষিত ভরা
    ইতিবাচক খুঁজি ।”

    একটু অন্য রকম রোমান্টিক কবিতা
    ভাল লাগল ইতিবাচক হওয়ার বাসনায়
    শুভ কামনায়।

  2. খুঁজে দেখো, যতনে রেখেছি ~

    ভালবাসা তোমার জন্য ।।
    আহারে সবাই যদি কবির মতন ভালবাসা যতনে রাখতেন তবে ভালবাসার অমর্যদা কোনদিন হতো না। ভাল লাগলো কবিতাটি।

মন্তব্য করুন