বিশুদ্ধ এক নতুন পৃথিবী

 

আজ আকাশের ভীষণ মন খারাপ,
পৃথিবীর অসুখে কাঁদো কাঁদো ভাব।
এই বুঝি গলা ছেড়ে কাঁদবে এখনই!
অজস্র অশ্রু বিসর্জিত করবে অঝোরে,
আকাশের পবিত্র অশ্রুজলের স্নানে,
ধুয়েমুছে যাবে পৃথিবীর সমস্ত মহামারী।
বিশুদ্ধ এক নতুন পৃথিবীর হবে সৃষ্টি,
নব সূচনায় হাসবে মানুষ, হাসবে প্রকৃতি।
সবুজে সবুজে ছেয়ে যাবে রুক্ষ শুষ্ক-
নিস্তেজ নিস্তব্ধ অরণ্য, লতাপাতা ও গুল্মরাজি।
পরিপূর্ণ যৌবনবতী হয়ে উঠবে শুকনো মরা নদী।

ছবি_আমিই

মোট পড়েছেনঃ ৮১৯জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. এমন আশায় বুক বেঁধে আমরা সবাই অপেক্ষা করছি,
    অপেক্ষা করছি বিশুদ্ধা এক নতুন পৃথিবীর।

    খুব সুন্দর আশাজাগানিয়া লেখা,
    শুভ কামনা।

  2. বিশুদ্ধ পৃথিবীতে দরিদ্র মানুষের হাহাকার ধ্বনি অনেক বেশী শোনা যাবে। ইতিমধ্যেই আমেরিকাতেই নাকি তিন কোটি লোক নতুন করে বেকার হয়ে গেছে। মধ্যপ্রাচ্ছে আমাদের দুইলক্ষ শ্রমিক অলরেডি চাকুরি হারিয়েছে। নতুন সেই পৃথিবী কথা ভাবতে মনের মাঝে শংকা হয়।

    1. একমাত্র সৃষ্টিকর্তা ভরসা ভাইয়া
      যা হয় তা ভালোর জন্যই হয়
      আন্তরিক ধন্যবাদ জানবেন
      ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়

  3. আকাশের কান্না দেখছি খুব-ই জরুরী এ সময়ে।
    সারাক্ষণের কান্না হলে আবার সামাল দিতে পারবো ত!
    এমন আশাবাদিতা এখন আমাদের খুব ই প্রয়োজন।

  4. পরিপূর্ণ যৌবনবতী হয়ে উঠবে শুকনো মরা নদী।
    কিভাবে হবে? আমাদের পরিবেশ নষ্ট করছি আমার মানুষরা। ভুমিদস্যুরা একের পর এক দখল করে নিচ্ছে নদীরপাড়। নতুন পৃথিবী দেখতে আগ্রহ আমারও কিন্তু সে সৌভাগ্য আল্লাহ কি দিবেন। ধন্যবাদ হে আশা জাগানীয়া।

    1. এই জন্যই তো প্রকৃতির চরম প্রতিশোধ নিচ্ছে। মানুষকে শিক্ষা দিচ্ছে। জানি না এতেও মানুষ মানুষ হবে কি না।

      আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
      ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়

  5. ক্ষণিকের তরে নীহার-স্নাত ঊষা-লগনে মিহিরের পরশে ;
    বাষ্পায়িত হয়ে নীলিমার আবক্ষে সঁপে দিলে।
    বীজ থেকে অঙ্কুরিত অপত্য অলিন্দে, অলিন্দে যাযাবর-সম ;
    চক্রাকারে ঘূর্ণিত প্রণেতার অন্বেষণে।

    এইতো চাই আপু, জীবনটা সবুজে ভরে যাক, দূর হোক আঁধার এই জীবন থেকে।

  6. “নব সূচনায় হাসবে মানুষ, হাসবে প্রকৃতি।
    সবুজে সবুজে ছেয়ে যাবে রুক্ষ শুষ্ক-
    নিস্তেজ নিস্তব্ধ অরণ্য, লতাপাতা ও গুল্মরাজি।
    পরিপূর্ণ যৌবনবতী হয়ে উঠবে শুকনো মরা নদী।”

    আপু আমার লিখতে পারে
    এতো সুন্দর করে
    আপন রুপে প্রকৃতি সাজে
    আনন্দ না ধরে।
    শুভ কামনা।

  7. ধুয়ে মুছে যাক সকল জরা-ব্যাধি-ক্ষরা,
    এমন এক বৃষ্টি নামুক
    আকাশের টলমলো আনন্দাশ্রুতে হেসে উঠুক আমাদের বসুন্ধরা..

    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করুন