হে প্রিয়তম!

হে প্রিয়তম, একবার ভালোবাসো;‌
একবার তোমার বুকের উষ্ণতায়-
আমার হিমশীতল, ঘুমন্ত বাসনাকে উত্তপ্ত করে দাও।
হে প্রিয়তম, একবার আলিঙ্গন করো;
সেই আলিঙ্গনে ভেঙে চৌচির হোক বুকের পাঁজর।
হে প্রিয়তম, একবার কাছে এসো;
তোমার ধুম্র বিরহিত অধরের অনলে পুড়িয়ে ভস্ম করে দাও –
গোলাপের পাপড়ি যুগলকে।
হে প্রিয়তম, ভুলে যাও অমানিশার আঁধার কে,
ভুলে যাও চন্দ্রালোকের বর্ষণকে।
প্রেমের ষোলো কলা পূর্ণ হোক
তোমার-আমার গোপন অভিসারে।

হে প্রিয়তম, একবার চেয়ে দেখো নয়নের আড়শিতে;
নেশার মানচিত্র এঁকেছি তোমার কামনার আখরে।
হে প্রিয়তম, একবার ছুঁয়ে দেখো কপোলের পৃষ্ঠদেশ;
সহস্র অশ্রুধারা পাবে খুঁজে তোমার বিরহে।
হে প্রিয়তম, একবার কাছে এসো;
তোমার অঙ্গুলীর স্পর্শে এলোমেলো হোক পরিপাটি কেশ শয্যা।
হে প্রিয়তম, একবার কাছে এসো;
ব্যথার জমানো বরফ পাহাড় গলে যাক-
তোমার ভালোবাসার উষ্ণতায়।
হে প্রিয়তম, একবার বলো ভালোবাসি;
সব মান-অভিমান ভুলে ভালোবাসার স্বর্গ রচি- ভুবন ডাঙার চরে।

মোট পড়েছেনঃ ১,০১৪জন আজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

  1. হে প্রিয়তম, একবার কাছে এসো;
    ব্যথার জমানো বরফ পাহাড় গলে যাক-
    তোমার ভালোবাসার উষ্ণতায়।
    হে প্রিয়তম, একবার বলো ভালোবাসি;
    সব মান-অভিমান ভুলে ভালোবাসার স্বর্গ রচি- ভুবন ডাঙার চরে।
    বাহ্!
    অবশেষে প্রিয়তম আসুক সকলকিছু উপেক্ষা করে।
    বেশ ভালো লাগলো দিদি।

    1. অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই দাদা। হুম সবকিছু উপেক্ষা করে আসুক আপনাদের আশীর্বাদে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো

  2. “হে প্রিয়তম, একবার কাছে এসো;
    ব্যথার জমানো বরফ পাহাড় গলে যাক-
    তোমার ভালোবাসার উষ্ণতায়।”
    ওয়াও ! এই দু:সহ যন্ত্রনায়
    এমন সুন্দর কবিতায়
    মন ভরে যায়।
    শুভ কামনায়।

    1. আপনাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা দাদা। এভাবেই অনুপ্রেরণা হয়ে পাশে থাকুন সবসময়। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো

  3. এমন লিখলে প্রেমের ষোলো কলা তো তুচ্ছ, কুরি কলাও পূর্ণ হয়ে যাবে 🙂
    কঠিন প্রেমের কবিতা।

    ভালো লেগেছে আন্তরিক কবিতা,
    শুভ কামনা ছোটদি।

  4. বন্দী আমার জীবন বন্দী
    শ্রষ্ঠার পিরীতি!
    তুমি আমি বন্দী সবাই
    সত্য মিথ্যে কাজে
    যে মানুষটা মরছে রোজ
    সংসার বাচাতে!

    এই অভিসার রচিত হোক ভালোবাসার সাগরে, চমৎকার লিখেছেন আপু।

    1. অসাধারণ লাগলো মন্তব্য টি। খুব ভালো বলেছেন ভাইয়া। আপনাদের আশীর্বাদ, ভালোবাসা আমার চলার পথে পাথেয় হয়ে রবে চিরকাল। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো

মন্তব্য করুন