হবে কি দেখা, আবার দুজনে ~
বিশ্বের ক্রান্তি, মহামারী বিয়োজনে ~
নির্মল আলোতে, স্বপ্ন জাগা ভোরে ~
আবার হবে কি দেখা, প্রাণ জাগানো সুরে ~
ছায়ায় শীতল মায়া ভরা মেঠো পথে চলে ~
হবে কি দেখা, না বলা কথা অশ্বথের তলে ।
শেষ হোক এবার অনুজীবের আক্রমন ~
হাতের রেখে হাত, এই দুটি মন ~
আবার উঠবো জেগে, ভালবাসার আহ্ববানে ~
পাখীর গানে, নদির বাণে জীবনের ঐক্যতানে ~
হবে কি দেখা করোনা মুক্ত এক প্রহরে ~
ভালবাসার সজীবতায় প্রপ্তির আদলে এই নগরে ।।
~~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ১৭/০৪/২০২০
মোট পড়েছেনঃ ৭৮৬জন
আজ পড়েছেনঃ ০জন
একদিন সব ঠিক হয়ে যাবে
আবার দেখা হবে,কথা হবে
হাতে হাত রাখা হবে
চোখে চোখে কথা হবে
ইনশাআল্লাহ
আমীন,
তাই যেন হয়।
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা আপু
চমৎকার লেখা ভাইয়া।
ইনশাল্লাহ্ একদিন সব ঠিক হয়ে যাবে, আল্লাহ্ ভরসা।
আমীন,
তাই যেন হয়।
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা আপু
ঈশ্বর সহায় হবেই। এই মহামারী বিনাশ হবেই। আর আপনি ও তার হাতে রেখে হাত , মন রেখে মনে ভালোবাসার কথা বলবেন, দেখা হবে করোনা মুক্ত প্রহরে। শুভ কামনা রইলো। শুভ সন্ধ্যা
আমীন,
তাই যেন হয়।
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা আপু
শুভ সকাল
সে অপেক্ষায় বসে আছে পৃথিবীর বিপন্ন মানুষ
একদিন এ গ্রহনকাল চলে যাবে, হবে নতুন সূর্যোদয়।
কবিতা ভাল লেগেছে। শুভেচ্ছা জানবেন।
ধন্যবাদ ভাই,
অনেক শুভ কামনা আপনার জন্য
নন্দিত উপস্থাপন ।
ধন্যবাদ
বর্তমানে আমরা আছি মৃত্যুর খুবই কাছাকাছি। কখন যে কী হয়ে যায়, তা বলা মুশকিল! কবির কবিতাখানি পড়ে আগামী দিনের কথা ভাবছি। আগামীকাল কি আমি বেঁচে থাকবো? হয়তোবা থাকবো, হয়তোবা মরেই যাবো!
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা।
ধন্যবাদ ও অনেক শুভ কামনা,
দেখা হোক আবার আমাদের মহামারী শেষে
আবার দেখা হোক।
আবার দেখা হোক, মহামারী শেষে
সুস্থ থাকুন, ভাল থাকুন
সবাই জেগে উঠুক ভালোবাসার আহবানে নতুন করে এটাই কামনা।
ধন্যবাদ ও অনেক শুভ কামনা