হবে কি দেখা

 

হবে কি দেখা,  আবার দুজনে ~ 

বিশ্বের ক্রান্তি,  মহামারী বিয়োজনে ~  

নির্মল আলোতে,  স্বপ্ন জাগা ভোরে  ~ 

আবার হবে কি দেখা, প্রাণ জাগানো সুরে ~ 

ছায়ায় শীতল মায়া ভরা মেঠো পথে চলে  ~ 

হবে কি দেখা,  না বলা কথা অশ্বথের তলে । 

 

 

শেষ হোক এবার অনুজীবের আক্রমন ~ 

হাতের রেখে হাত,  এই দুটি মন ~  

আবার উঠবো জেগে,  ভালবাসার আহ্ববানে ~

পাখীর গানে,  নদির বাণে জীবনের ঐক্যতানে ~  

হবে কি দেখা  করোনা মুক্ত এক প্রহরে ~  

ভালবাসার সজীবতায় প্রপ্তির আদলে এই নগরে  ।।

~~~~~~~~~~~~~~~~~

রচনা কাল ঃ ১৭/০৪/২০২০

মোট পড়েছেনঃ ৭৮৬জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. ঈশ্বর সহায় হবেই। এই মহামারী বিনাশ হবেই। আর আপনি ও তার হাতে রেখে হাত , মন রেখে মনে ভালোবাসার কথা বলবেন, দেখা হবে করোনা মুক্ত প্রহরে। শুভ কামনা রইলো। শুভ সন্ধ্যা

  2. সে অপেক্ষায় বসে আছে পৃথিবীর বিপন্ন মানুষ
    একদিন এ গ্রহনকাল চলে যাবে, হবে নতুন সূর্যোদয়।
    কবিতা ভাল লেগেছে। শুভেচ্ছা জানবেন।

  3. বর্তমানে আমরা আছি মৃত্যুর খুবই কাছাকাছি। কখন যে কী হয়ে যায়, তা বলা মুশকিল! কবির কবিতাখানি পড়ে আগামী দিনের কথা ভাবছি। আগামীকাল কি আমি বেঁচে থাকবো? হয়তোবা থাকবো, হয়তোবা মরেই যাবো!
    শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা।

মন্তব্য করুন