মন কেমন!

তোমরা কি ভাই বলতে পারো- মন টা হলো কেমন!
কেমন তার আকার, কেমন তার ধরন?
কেমন করে সে অন্যের মন করে হরণ?
তোমরা কি কেউ বলতে পারো-
মনের কি রঙ, কি তার মনন?
কেমন করে রাঙায় সে অন্যের মন?
তোমরা কি কেউ বলতে পারো-
মনের কি আছে ঘর, আছে উঠোন?
কেমন করে সে করে বরণ, করে সেথায় লালন?

তোমরা কি কেউ বলতে পারো –
মনের কি আছে রূপ, আছে গড়ন?
কেমন করে সে অন্যকে করে আলোড়ন?
তোমরা কি ভাই বলতে পারো –
মনের কি আছে নিদ্রা, আছে স্বপন?
কেমন করে সে অন্যের নিদ্রা করে হনন?
তোমরা কি কেউ বলতে পারো –
মনের কি আছে আকাশ, আছে পবন?
কেমন করে সে অন্যের মনে আনে বর্ষণ?
তোমরা কি কেউ বলতে পারো-
মনের কি আছে আড়শি, আছে নয়ন?
কেমন করে সে অন্যের মনে দেখে নিজের বদন?

তোমরা কি কেউ বলতে পারো-
মনের কি আছে সুখ, আছে বেদন?
কেমন করে সে অন্যের মনে ঘটায় ক্ষরণ?
তোমরা কি ভাই বলতে পারো-
মনের কি আছে হীরক, আছে মানিক-রতন?
কেমন করে সে অন্যের মনে করে খনন?
তোমরা কি ভাই বলতে পারো-
মনের কি আছে নদী,আছে তুফান?
কেমন করে সে অন্যের মনে আনে প্লাবন?
তোমরা কি ভাই বলতে পারো-
মনের কি আছে বীজ , আছে জমিন?
কেমন করে সে অন্যের মনে করে বপন?

মোট পড়েছেনঃ ১,০৮৩জন আজ পড়েছেনঃ ০জন

৩৪টি মন্তব্য

  1. “তোমরা কি কেউ বলতে পারো-
    মনের কি রঙ, কি তার মনন?
    কেমন করে রাঙায় সে অন্যের মন? “

    মন না রাঙ্গালে ও আপনার লেখায় মন কেড়েছে আমার।
    খুব ভাল লাগলো। শুভ কামনা।

  2. মন নিয়ে এত্তো এত্তো প্রশ্ন শোনলে, মন তো পুরাই বেহুশ হয়ে যাবে, আর জাগানো যাবে না। হাহাহাহা!!
    ভাল লাগলো। শুভেচ্ছা অফুরান।

  3. কেউ যদি এই সব প্রশ্নের উত্তর খুঁজে পান
    আমাকেও একটু জানান প্লীজ
    আমারও মস্তিষ্ক জুড়ে এই সব প্রশ্নের
    খেলা চলে হরদম

    দারুণ দারুণ 👏👏👏

  4. বলতে পারি শ্রদ্ধেয় কবি দিদি, মন হলো এ দেহের চালক বা ড্রাইভার। জীবিত দেহের এই মনের সবই আছে, আবার কিছুই নেই। মন নেই তো কিছুই নেই। যেমন– ভালোবাসতে গেলে মন লাগে। কাজ করতে গেলে মন লাগে। বিয়েসাদী করতে গেলে মন লাগে। অর্থাৎ, এই জীবন চলার মাঝে যা-কিছু হয় বা ঘটে, সবই নিজ মনের জোরে বা আবেগেই থেকে হয় এবং ঘটে।
    খুবই গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসামূলক কবিতা উপহার দেওয়ার জন্য আপনাকে অজস্র ধন্যবাদ। সাথে শুভকামনাও।

    1. অসংখ্য ধন্যবাদ দাদা। আপনার কাছে এতো সুন্দর মন্তব্য ও জবাব পেয়ে ধন্য হয়ে গেলাম। সবকিছুতেই মন লাগে তাহলে সেটা কেমন-টক, মিষ্টি, ঝাল, কি তার রঙ, কি তার আকার সেটাতো বললেন না। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো

      1. ঝাল, টক, মিষ্টি উপলব্ধি করতে হলেও দেহের মন দ্বারাই উপলব্ধি হয় বলে আমি মনে করি। যেমন: “ফলটা মনে ঝালঝাল লাগলো।” থাইল্যান্ডের তেঁতুলগুলো মনে হয় মিষ্টি।” আমার কাছে এমনই মনে হয়!

মন্তব্য করুন